পুবের কলম প্রতিবেদক: বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে উঠে টেট সংক্রান্ত এক মামলা। সেখানে ২০১৪ ও ২০১৭ সালে মোট ২১ জন প্রার্থীকে আসন্ন টেট নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন:
আদালত সূত্রে প্রকাশ, ২০১৪ সালের ৫ জন এবং ২০১৭ সালের ১৬ জন 'অনুত্তীর্ণ’ চাকরিপ্রার্থীকে এই বিশেষ সুযোগ দিল কলকাতা হাইকোর্ট।
আরও পড়ুন:
মামলাকারী দাবি, ২০১৪ এবং ২০১৭ -এর টেট পরীক্ষায় এই প্রার্থীরা ১৫০ এর মধ্যে ৮২ নম্বর পেয়েছেন।
প্রাপ্ত নম্বরের গড় ৫৪.৬৭ শতাংশ। নিয়ম অনুসারে ৫৪.৬৭ মানে ৫৫ নম্বর হিসাবে গণ্য করতে হবে। আর এই নম্বর পেলেই তাঁরা যোগ্য প্রার্থী হিসাবে মান্যতা পাবেন। পাশাপাশি মামলাকারীদের আরও দাবি, ২০১র সালে ৬টি প্রশ্ন ভুল ছিল। এ নিয়ে ডিভিশন বেঞ্চে মামলা চলছে' ।আরও পড়ুন:
এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ ২০১৭-র পর ২০১৪। টেটের 'অনুত্তীর্ণ’ প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দিল। ২০১৪ সালের ৫ জন 'অনুত্তীর্ণ’ চাকরিপ্রার্থীকে সুযোগ দিল কলকাতা হাইকোর্ট। এই ৫ জন চলতি বছরের প্রাথমিক শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় অংশ গ্রহণ করতে পারবে বলে জানিয়েছে আদালত।