পারিজাত মোল্লা: ফুটপাত দখল করে যততত্র হকারদের বাড়বাড়ন্ত নিয়ে কড়া হাইকোর্ট। বুধবার কলকাতার রাস্তায় হকারদের দৌরাত্ম্য ঠেকাতে এবার বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ।এর পাশাপাশি কলকাতা পৌরসভা সংলগ্ন এলাকার বেআইনি দখলদারি চিহ্নিত করে তা ৬ সপ্তাহের মধ্যে তা সরাতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ।হকাররা কোথায় তাঁদের পসরা সাজিয়ে বসতে পারবেন?আর কোথায় পারবেন না? তা রাজ্য সরকারকে স্পষ্ট করতে নির্দেশ দিয়েছে আদালত ।
শহরে হকারদের প্রাধান্য নিয়ে এদিন ক্ষোভ প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম । এদিন এজলাসে প্রধান বিচারপতি বলেন, -' নিউটাউনের বিভিন্ন জায়গায় রাস্তার দুই ধারে বসে রয়েছেন হকাররা । ধর্মতলার গ্র্যান্ড হোটেলের নীচে বহু দোকান আছে । কিন্তু ওই দোকানগুলির সামনে দখল করে রাখা হয়েছে ফুটপাথ । ভালো করে দোকানগুলি দেখাই যায় না । শহরের প্রবণতা এটাই যে, যেখানে যে কেউ ফুটপাথে বসে পড়লেই মানুষ সেখানে ভিড় করছে । সচেতনতার অভাব । পার্ক স্ট্রিটের কুইন্স ম্যানসনের কথা কি মানুষ ভুলে গিয়েছে ?' মামলাকারী আইনজীবী কলকাতা পৌরসভার সংলগ্ন এলাকার ছবি পেশ করে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন । ছবি দেখে কলকাতা পৌরসভার আইনজীবীর উদ্দেশে প্রধান বিচারপতি জানান , "বিষয়টা দেখুন । নির্বাচিত প্রতিনিধিরা এই বিষয়ে নিজেরা সিদ্ধান্ত নিন । এই বিষয়ে রাজনীতি করবেন না । রাজনীতি জড়িয়ে গেলেই এই বিষয়ে আর কোনও কাজ হবে না ।"এ প্রসঙ্গে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান, -' কিছু হেরিটেজ বাজার চিহ্নিত করা হয়েছে । সেই গুলি নিয়ে রাজ্য ব্যবস্থা নিচ্ছে । ভেন্ডিং কমিটির ১০৪টি লোকাল বডি আছে । তাদেরকে ভেন্ডিং জোন ও নন ভেন্ডিং জোন চিহ্নিত করতে ইতিমধ্যে নির্দেশ দিয়েছে পৌর ও নগরোন্নয়ন দফতর' ।এ কথা শুনে হাইকোর্ট নির্দেশ দেয় যে,-' ১০৪টি লোকাল বডিকে এই কাজ ৬ সপ্তাহের মধ্যে সম্পন্ন করতে হবে । পাশাপাশি কলকাতা পৌরসভা সংলগ্ন এলাকার বেআইনি দখলদারি চিহ্নিত করে ছয় সপ্তাহের মধ্যে তা সরাতে হবে' । এখন দেখার আদালতের নির্দেশ কতটা বাস্তবায়িত হয়?
ইমামা খাতুন
প্রকাশিত:
২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৫:১৭
আরও খবর
রাস্তায় বাড়বে সরকারি বাস, দায়িত্ব নিয়েই বড় বার্তা অর্জুন সিংয়ের
টাটাদের ফেরাতেই হবে, শিল্পমন্ত্রী হয়েই বড় বার্তা দিলেন তাপস রায়ের
মমতা কংগ্রেসে গেলে রাহুলকে প্রধানমন্ত্রীর মুখ মানতে হবে, শর্ত প্রদেশ কংগ্রেসের
গুরুত্বপূর্ণ পদক্ষেপ শুভেন্দুর সরকারের, শিক্ষা দফতরের দায়িত্বে ২ মন্ত্রী
১২৫ দিনের কর্মসংস্থান প্রকল্পে দুর্নীতি রোধে উদ্যোগ, ফেস অথেন্টিকেশন বাধ্যতামূলক
১২৫ দিনের কর্মসংস্থান প্রকল্পে দুর্নীতি রোধে উদ্যোগ, ফেস অথেন্টিকেশন বাধ্যতামূলক
শীঘ্রই শুরু হবে বার্ধক্য ও বিধবা ভাতা প্রদান, আশ্বাস পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের
শীঘ্রই শুরু হবে বার্ধক্য ও বিধবা ভাতা প্রদান, আশ্বাস পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের
সই কাণ্ডে রক্ষাকবচ চেয়ে এবার কলকাতা হাইকোর্টে অভিষেক
সই কাণ্ডে রক্ষাকবচ চেয়ে এবার কলকাতা হাইকোর্টে অভিষেক
মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের সাময়িক স্বস্তি, শর্তসাপেক্ষে রক্ষাকবচ দিল হাইকোর্ট
মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের সাময়িক স্বস্তি, শর্তসাপেক্ষে রক্ষাকবচ দিল হাইকোর্ট
শুভেন্দুর মন্ত্রিসভায় দপ্তর বণ্টন, অর্থমন্ত্রী স্বপন, শিল্পের দায়িত্বে তাপস, উচ্চশিক্ষা সামলাবেন জগন্নাথ
শুভেন্দুর মন্ত্রিসভায় দপ্তর বণ্টন, অর্থমন্ত্রী স্বপন, শিল্পের দায়িত্বে তাপস, উচ্চশিক্ষা সামলাবেন জগন্নাথ
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ