১৪ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিয়াম সাধনা আজ থেকে

আব্দুল ওদুদ

আজ থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমযান। শনিবার কলকাতা নাখোদা মসজিদের পরিচালনায় থাকা ‘মসজিদ-ই-নাখোদা মারকাজি রুবায়েত-ই-হিলাল’ কমিটির পক্ষ থেকে এ কথা জানানো হয়। কমিটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে– পটনা– দিল্লি– গুয়াহাটি– দেওবন্দ সহ দেশের বিভিন্ন স্থান থেকে শনিবার চাঁদ দেখার খবর পাওয়া গিয়েছে। অর্থাৎ রবিবার গোটা দেশে পবিত্র রমযান মাস শুরু হয়েছে। চাঁদের খবর পাওয়ার পরই শনিবার কলকাতা সহ বিভিন্ন জেলায় মসজিদে মসজিদে শুরু হয়েছে তারাবীহ নামায। অনেকেই কর্মস্থলেই জামাত করে তারাবীহ নামায করছেন। শহরের মসজিদগুলিতে শনিবারই ভিড় উপচে পড়েছে। গত দু’বছর করোনা বিধিনিষেধে অল্প সংখ্যক মুসল্লি নিয়ে নামায আদায় হয়েছে। কিন্তু এ বছর সমস্ত কিছু স্বাভাবিক হওয়ায় মসজিদে মসজিদে মুসল্লিদের ভিড় লক্ষ্য করা গিয়েছে।

আরও পড়ুন: পবিত্র রমযানে আল-আকসায় বিধিনিষেধের পথে ইসরাইল

পবিত্র রমযান মাস শুরু হওয়ায় সকলকে মুবারকবাদ জানিয়েছেন নাখোদা মসজিদের ইমাম মাওলানা শফিক কাসেমী। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন– ‘আলহামদুল্লিলাহ’– আবার একটি বরকতের মাস শুরু হল। গত দু’বছর করোনার কারণে মুসল্লিরা মসজিদে তারাবীহ নামায আদায়ের সুযোগ পাননি। কিন্তু পরম করুণাময় আল্লাহ্ রাব্বুল আলামীন এ বছর আমাদের সকলকে একসঙ্গে তারাবীহ নামায আদায়ের সুযোগ করে দিয়েছেন। আমরা প্রত্যেকে যাতে পবিত্র এই মাসে রোযা রাখতে এবং তারাবীহ নামায আদায় করতে পারি– আল্লাহ্ সেই তৌফিক দিন– আমিন।

আরও পড়ুন: জানা অজানা গোণাহ থেকে ক্ষমা লাভের মাস রমযান

পবিত্র এই মাসে সকলে যাতে সুষ্ঠুভাবে রোযা পালন এবং তারাবীহ নামায আদায় করতে পারেন সেই বার্তা দিয়েছেন প্রখ্যাত আলেম ও ইসলামি চিন্তাবিদ মাওলানা ইসহাক মাদানি। তিনি বলেন– আমরা সকলে আবারও একটি রহমত ও বরকতের মাস পেয়েছি। এই মাসে আল্লাহ্র ইবাদতে আরও বেশি বেশি সময় দিতে হবে। রোযা রাখার পাশাপাশি পবিত্র কুরআন শরীফ আরও বেশি অধ্যায়ন করতে হবে।

মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরি বলেন– রাজ্যের বিভিন্ন স্থান থেকে চাঁদ দেখার খবর তাঁর কাছে এসেছে। অর্থাৎ রবিবার থেকে শুরু পবিত্র রমযান মাস। দেহ– মনকে পবিত্র করার এই মাসে সকলকে আরও বেশি ইবাদতে মগ্ন থাকার বার্তা দেন তিনি।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

ভেনেজুয়েলার অপরিশোধিত তেল কেনার ছাড়পত্র আম্বানিকে!

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সিয়াম সাধনা আজ থেকে

আপডেট : ৩ এপ্রিল ২০২২, রবিবার