আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ পিজ্জা ডেলিভারি করতে এসেছিলেন বছর ২৫ এর নিকোলাস। হটাৎই দেখেন দাউদাউ করে জ্বলছে গোটা বাড়ি, কারও সাড়াশব্দ নেই। দরজা ধাক্কাতে শুরু করেন ওই ডেলিভারি বয়। এবার বেরিয়ে আসেন ১৮ বছরের বাড়ির বড় ছেলে। বুঝতে পারেন কি সাংঘাতিক বিপদ ঘটে গেছে।
এবার তিন ভাইবোন কে নিয়ে বেরিয়ে আসেন ওই তরুণ। কিন্তু ঘরে রয়ে যায় তাদের একবছর বয়সী বোন।আরও পড়ুন:
সিদ্ধান্ত নিতে দেরি করেননি নিকোলাস। কাঁচের দরজা ঘুসি মেরে ভেঙে ভেতরে ঢুকে বের করে আনেন একরত্তিকে। নিজে ততক্ষণে ঝলসে গিয়েছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের লাফায়েট শহরের সোমবার রাত সাড়ে বারোটার ঘটনা।আরও পড়ুন:
নিকোলাস কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মার্কিন পুলিশও এই ডেলিভারি বয়ের সাহস কে কুর্নিশ জানিয়েছেন।
আরও পড়ুন:
আপাতত হাসপাতালে লড়াই চলছে নিকোলাসের। নেটিজেন থেকে শুরু করে সকলে চাইছেন দ্রুত সুস্থ হয়ে উঠুন নিকোলাস। আর যে বাড়ির ছেলেমেয়েদের ওই পিজ্জা বয় বাঁচালেন তাদের মা বাবা বলছেন সারাজীবনেও এই ঋণ শোধ হওয়ার নয়।
আরও পড়ুন: