০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারালেন জোহাসেনবার্গের মেয়র

পুবের কলম, ওয়েবডেস্কঃ গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন জোহাসেনবার্গের নতুন মেয়র জোলিডে মাতোনগো। বয়স হয়েছিল ৪৬ বছর। তাঁর এই অকালমৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন প্রেসিডেন্ট কাইরিল রামাফোসা। 

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, রাস্তায় দৌড়াতে থাকা একজন পথচারীকে বাঁচাতে গিয়ে একটি ভ্যানের সঙ্গে ধাক্কা খায় জোলিডের গাড়ি। এই দুর্ঘটনায় জোলিডের পাশাপাশি ওই পথচারী এবং অপর গাড়ি চালক মারা যান। দুর্ঘটনায় আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন মেয়রের দুই গাড়ি চালক। দুর্ঘটনার আগে মেয়র প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে প্রচার চালাচ্ছিলেন।

করোনায় জোহানেসবার্গের আগের মেয়র মারা যাওয়ার পর জোলিডি মাতোঙ্গো মেয়র পদে বসেন। জোলিডি মাতোঙ্গো একজন জিম্বাবুয়ে অভিবাসীর ছেলে। তিনি ১৩ বছর বয়স থেকে দক্ষিণ আফ্রিকায় রাজনীতিতে যুক্ত। প্রচারণা চালাচ্ছিলেন বর্ণবাদের বিরুদ্ধে।

সর্বধিক পাঠিত

হরমুজ প্রণালী খোলা, তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য নয় : ইরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারালেন জোহাসেনবার্গের মেয়র

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, সোমবার