পুবের কলম, ওয়েব ডেস্কঃ রাজ্যের নয়টি লোকসভা কেন্দ্রে চলছে ভোটগ্রহণ পর্ব। শনিবার সকাল ৭টা থেকে সপ্তম তথা শেষ পর্বের ভোট গ্রহণ চলছে। এই ভোটগ্রহণকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দল নাগরিকরা অভিযোগ জানাচ্ছেন নির্বাচন কমিশনের দফতরে।
ইতিমধ্যে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে।আরও পড়ুন:
নির্বাচন কমিশন দফতর সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১ টা পর্যন্ত কমিশনের কাছে ভোট গ্রহণ সংক্রান্ত ১ হাজার ৪৫০টি অভিযোগ জমা পড়েছে। বেশিরভাগ অভিযোগই মূলত ইভিএম সংক্রান্ত বলে জানা গেছে।