পুবের কলম, ওয়েবডেস্ক: বিরোধীরা যত কটাক্ষ করুক না কেন, বাংলায় লগ্নি টানতে বরাবরই আগ্রহ দেখিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের সেই লগ্নি টানতেই বিদেশ সফরে যাওয়ার সম্ভাবনা মুখ্যমন্ত্রীর। আগামী মাসেই সেপ্টেম্বরে স্পেন ও দুবাইতেই যাওয়ার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, এমনটাই নবান্ন সূত্রে খবর।
আরও পড়ুন:
এই মর্মে ৫-৬ দিনের জন্য বিদেশ সফরের অনুমতি চাওয়া হয়েছে বিদেশ মন্ত্রকের থেকে। সেখান থেকে সবুজ সংকেত পেলেই দিনক্ষণ চূড়ান্ত হবে।
এই সফরে বেশ দুই দেশের শিল্পপতিদের সঙ্গে বৈঠকের করবেন মুখ্যমন্ত্রী।আরও পড়ুন:
বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের আয়োজন করা হয় বছর বছর। দেশ-বিদেশের শিল্পপতি ও উদ্যোগপতিদের আমন্ত্রণ জানানো হয়। কিন্তু তার পরেও শিল্প সেভাবে আসেনি। বাংলায় বিনিয়োগ টানতে মুখ্যমন্ত্রীর স্পেন ও দুবাই সফর যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলেই মনে হতে পারে।
আরও পড়ুন: