পুবের কলম,ওয়েবডেস্ক: ২০২৪-এর লোকসভা নির্বাচনকে লক্ষ্য রেখে কেন্দ্রীয় সরকার রান্নার গ্যাসের দাম ২০০ টাকা কমালেও কয়েকদিনের মধ্যে কেরোসিনের দাম বেড়েছে ১১ টাকা প্রতি লিটার। গত কয়েকবছরেও এত দ্রুত কেরোসিনের দাম বাড়ানো হয়নি। সেপ্টেম্বরে কলকাতার রেশনগুলিতে ৭৭ টাকা প্রতি লিটার দরে পাওয়া যাবে কেরোসিন। জুলাইতে লিটার প্রতি ৫ টাকা বেড়ে হয়েছিল ৬৬ টাকা।
আরও পড়ুন:

সরকারি তেল কোম্পানিগুলি প্রতি মাসে কেরোসিনের মূল্য ঘোষণা করে। এই ধার্য দামের পরিপ্রেক্ষিতে রাজ্য খাদ্য বিভাগ জেলাস্তরে বিজ্ঞপ্তি জারি করে জানায় রেশনে লিটার প্রতি কত মূল্যে কেরোসিন বিক্রি হবে। কেরোসিন ডিলার্স অ্যাসোসিয়েশনের বক্তব্য কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের মানুষের জন্য সমস্যা তৈরি করতেই এত দ্রুত কেরোসিনের মূল্যবৃদ্ধি করেছে। সংগঠনের সভাপতি অশোক গুপ্তা জানান, মূল্যবৃদ্ধির কারণে কেরোসিন ক্রয়ে উপভোক্তাদের অনীহা তৈরি হয়েছিল। এবার কেরোসিন ব্যবহারকারীর সংখ্যা আরও কমবে।
আরও পড়ুন:
