পুবের কলম, ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁর বন্ধুত্বের সম্পর্কের কথা কারও অজানা নয়। এবছর প্রজাতন্ত্র দিবসে বিশেষ অথিতি হিসেবে ভারতে এসেছেন ম্যাক্রোঁ। তাঁকে সাদরে অভ্যর্থনা জানান মোদি। গতকাল জয়পুরে এসে পৌঁছেছেন ম্যাক্রোঁ।

তাঁর হাতে অযোধ্যার রামন্দিরের ছোট প্রতিকৃতি তুলে দিয়েছেন মোদি। জয়পুরে ৬ ঘণ্টা ছিলেন ম্যাক্রোঁ। সঙ্গে ছিলেন মোদি। ম্যাক্রোঁকে জয়পুরের সোলার অভসারভেটরি যন্তরমন্তর ঘুরিয়ে দেখান মোদি৷

রাজস্থানের জয়পুরে মোদির সঙ্গে বসে রাস্তার চায়ের দোকানে বসে মাটির ভাঁড়ে চা খেলেন ম্যাক্রোঁ। চা খাওয়া শেষে দোকানে UPI পেমেন্টও করেছেন মোদি৷ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রাজস্থানের জয়পুরে মোদি ও ম্যাক্রোঁর চা খাওয়ার ভিডিও৷