পুবের কলম প্রতিবেদকঃ রাজ্যের ১০২টি সিনিয়র মাদ্রাসা রয়েছে। সেই মাদ্রাসাতে প্রাথমিক সেকশনও রয়েছে। সিনিয়র মাদ্রাসার অধীনে প্রতিটি প্রাথমিক (প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত) সেকশনে দুজন করে অনুমোদিত শিক্ষক রয়েছেন। সেই মাদ্রাসার শিক্ষকদের বেতন বাড়ালো রাজ্য সরকারের সংশ্লিষ্ট দফতর।
আরও পড়ুন:
এক নির্দেশিকায় সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতর জানিয়েছে, এবার থেকে সিনিয়র মাদ্রাসার প্রাথমিক সেকশনের আন্ডার গ্রাজুয়েট শিক্ষকরা স্কুল শিক্ষা দফতরের প্রাথমিক শিক্ষকদের সমতুল্য বেতন পাবেন।
আরও পড়ুন:
উল্লেখ্য, বছর দুয়েক আগে স্কুল শিক্ষা দফতরের শিক্ষক-শিক্ষিকারা রাস্তায় নেমে বেতন বাড়ানোর দাবিতে দীর্ঘদিন ধরে বিক্ষোভ দেখানন। তার জেরে রাজ্য সরকার প্রাথমিকের শিক্ষকদের বেতন বৃদ্ধি করে।
আরও পড়ুন:
মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাদেরও দীর্ঘদিনের দাবি ছিল বেতন বাড়াতে হবে। শিক্ষকদের সেই দাবি মেনে প্রাথমিকের বেতন বৃদ্ধি কার্যকরের দু’বছর পর মাদ্রাসা শিক্ষা দফতরের শিক্ষকদের বেতন বাড়ানো হল। নির্দেশিকায় বলা হয়েছে, ২০২২ সালের ডিসেম্বর মাসের ১ তারি' থেকে বেতন বৃদ্ধি কার্যকর হবে।
‘রোপা’ ২০১৯-এর পূর্বে তাঁদের গ্রেড পে ছিল ৩২০০ টাকা। সেখানে ৩৬০০ করা হয়েছে। নতুন স্কেল অনুপাতে অনুসারে কার্যকর করা হয়েছে। এ'ন তাঁদের বেতন ২৮৯০০ টাকা হয়েছে। এ দিকে, সিনিয়র মাদ্রাসার প্রাথমিকের শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে খুশি শিক্ষকমহল।