পুবের কলম, ওয়েবডেস্ক: ক্রীড়াজগতের নক্ষত্র পতন,ইন্তেকাল করলেন কিংবদন্তি প্রাক্তন ফুটবলার মহম্মদ হাবিব। কলকাতা ময়দানে ছিলেন বড়ে মিঞা নামেই জনপ্রিয় ছিলেন তিনি। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টে নাগাদ হায়দরাবাদের বাসভবনে মৃত্যু হয় মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। ডিমেনশিয়া ও পারকিনসন সিন্ড্রোমে ভুগছিলেন তিনি।
তার স্ত্রী ও তিনকন্যা রয়েছে। ১৯৬৫ থেকে ১৯৭৬-এর মধ্যে হাবিব ভারতের হয়ে বহু আন্তর্জাতিক টুর্নামেন্টে মাঠে নামেন। ভারতের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচনা করা হয় তাঁকে।আরও পড়ুন:
১৯৬৬ সালে ইস্টবেঙ্গল ক্লাবে যোগ দেন হাবিব।
১৯৬৯ সাল পর্যন্ত সেই শিবিরে ছিলেন, তার পরে যোগ দেন মোহনবাগানে। বেশিরভাগ সময় ইস্টবেঙ্গলের হয়েই ফুটবল খেলেছেন, তবে মাঠে নেমেছেন মহামেডানের হয়েও। ১৯৮৪ সালে মোহনবাগানের হয়ে খেলার পরেই অবসর নেন মহম্মদ হাবিব।আরও পড়ুন:
১৯৭০ সালে ব্যাংকক এশিয়ান গেমসে ব্রোঞ্জজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন হাবিব।
১৯৭৭ সালে কসমস ক্লাবের বিরুদ্ধে প্রীতি ম্যাচে মোহনবাগানের হয়ে মাঠে নামেন হাবিব। সেই ম্যাচে তাঁর প্রতিপক্ষ দলে ছিলেন কিংবদন্তি পেলে।আরও পড়ুন:
হায়দরাবাদে জন্ম হলেও হাবিবের ফুটবলার কলকাতাই ছিল তাঁর ধ্যান জ্ঞান। জীবনে বেশিরভাগ সময়ে এই তিলোত্তমাতেই কাটিয়েছেন তিনি। হাবিবের ছোট মহম্মদ আকবরও ফুটবল খেলতেন। মহম্মদ হাবিব ময়দানে পরিচিত ছিলেন বড়ে মিঞা আর ছোট ভাই মহম্মদ আকবরকে ডাকা হত ছোটে মিঞা।
আরও পড়ুন: