পুবের কলম, ওয়েবডেস্ক: ছেলে-মেয়ে বিয়ের জন্য উপযুক্ত পাত্র-পাত্রীর সন্ধান খুবই স্বাভাবিক একটি বিষয়। ম্যাট্রিমনিয়াল গ্রুপগুলিতে বিভিন্নভাবে বিজ্ঞপ্তি দেওয়া হয়। তবে 'ভূত বর' চেয়ে বিজ্ঞাপন! শুনতে অবাক লাগলেও সত্যি, মৃত মেয়ের জন্য 'ভূত সূপাত্র' চেয়ে বিজ্ঞাপন দিল এক পরিবার। প্রায় ৩০ বছর আগে মেয়েটি মারা গেছে। কর্নাটকের দক্ষিণ জেলার পুট্টুরের ঘটনা।
স্থানীয় একটি সংবাদপত্রে এমনই বিজ্ঞাপন দেওয়া হয়েছে, যা সাধারণ মানুষের কাছে আশ্চর্য হলেও কর্নাটকের একাংশে 'কুলি মাদিমে' অথবা 'প্রীতা মাদুভে' বলে একটি চিরাচরিত প্রথা চালু আছে। উপযুক্ত, জাত-গোত্রের সমকক্ষ একটি পাত্রের আত্মা চেয়ে বিজ্ঞাপনটি দেওয়া হয়েছে।আরও পড়ুন:
কুলি মাদিমে অথবা প্রীতা মাদুভে প্রথা কি? একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে আত্মা বা প্রেতের মধ্যে বিয়ে। উদুপি ও দক্ষিণ কন্নড়ের উপকূলবর্তী জেলার টুলুনাড়তে কুলে মাদিমে অনুষ্ঠান বহু প্রাচীন একটি রীতি বা চিরাচরিত সংস্কার। কুলে মাদিমে হল একটি বিয়ের অনুষ্ঠান।
যেখানে অবিবাহিত অবস্থায় মৃত ছেলে বা মেয়ের বিয়ে দেওয়া হয়। মানুষের বিশ্বাস ও সংস্কার এই যে, অবিবাহিত অবস্থায় মারা গেলে তার আত্মা শান্তি পায় না। তাই তাদের অতৃপ্ত আত্মাকে শান্তি দিতে এই প্রথার চালু হয়। এই প্রথা আসলে পিতৃ আরাধনার একটি অঙ্গ।আরও পড়ুন:
বিজ্ঞাপনটিতে পরিবারের তরফ থেকে সুপ্রাত্র চাওয়া হয়েছে। সেখানে নাম-ঠিকানা, ফোন নম্বরও দেওয়া হয়েছে।
লেখা হয়েছে, কুলাল জাতের এবং বঙ্গেরা (গোত্র) গোত্রের একটি পাত্র চাই। পাত্রীর ৩০ বছর আগে মৃত্যু হয়েছে। একই জাতের এমন পাত্র চাই, যার ৩০ বছর আগে মৃত্যু হয়েছে। এবং যার পরিবারও প্রীতা মাদেভু পালন করতে ইচ্ছুক।আরও পড়ুন:
মৃতার পরিবারের এক সদস্য জানিয়েছেন, বিজ্ঞাপনে কমপক্ষে ৫০ জন সাড়া দিয়েছে। খুব শীঘ্রই বিয়ের অনুষ্ঠানের দিনক্ষণ স্থীর করা হবে। গত ৫ বছর ধরে এমন একটি অনুষ্ঠানের জন্য তাঁরা পাত্র খুঁজে চলেছেন। প্রথমে মনে হয়েছিল, কাগজে বিজ্ঞাপন দিলে আমরা উপহাসের পাত্র হব। কিন্তু প্রচুর মানুষ সাড়া দিয়েছেন, অনুষ্ঠান জানতেও তারা আগ্রহী।
আরও পড়ুন: