০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অকারণ আতঙ্কের শিকার হয়ে আফগান শিখ-হিন্দুদের দেশ না ছাড়ার অনুরোধ করলেন তালিবানরা

পুবের কলম ওয়েবডেস্কঃ দুদশক পর আফগানিস্তানে ফের ক্ষমতায় এসেছে তালিবান। এরপরেই দেশ ছাড়ার হিড়িক পড়েছে একাংশ আফগান নাগরিকদের মধ্যে। এদের মধ্যে র‍য়েছেন সেই দেশে বসবাসকারী সংখ্যালঘু শিখ এবং হিন্দুরাও

ইতিমধ্যেই ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আফগান শিখ এবং হিন্দুরা চাইলে তাদের আশ্রয় দেবে।তবে তালিবানরা ইতিমধ্যেই অকারণ আতঙ্কিত হয়ে দেশ না ছাড়ার জন্য আশ্বস্ত করেছেন আফগান শিখ এবং হিন্দুদের।

কাবুল দখলের পর সেই শহরের  হিন্দু ও শিখ সম্প্রদায়ের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন তালিবান  প্রতিনিধিরা। তাদের কাছে মোবাইল নম্বরও শেয়ার  করেন তালিবান প্রতিনিধিরা। কোনো সমস্যা হলে  যেন যোগাযোগ করা যায়, সেজন্যই তালিবানরা  ফোন নম্বর শেয়ার করেছে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে আফগান শিখ চরণ সিং বলেন, রবিবার রাতে কাবুলে প্রবেশ করে তালিবানরা। সোমবার  সকালে তালিবানদের প্রতিনিধিদল গুরুদোয়ারায়  যান।  শিখ ও হিন্দুদের প্রতিনিধিদের সঙ্গে তারা কথা বলেন। শিখ ও হিন্দুরা যেন ভয় না পান এবং দেশ ছেড়ে না যান, সে ব্যাপারে আশ্বস্ত করা হয়।

আফগান শিখরা জানিয়েছেন ১৯৯৬ সাল থেকে ২০০১ পর্যন্ত প্রায় ৬ বছর তারা  তালিবান শাসনে বাস করেছেন।  সে সময় তলিবানদের ভয় পাননি।   আজও তালিবানদের ভয় পাননা। কিন্তুযুদ্ধ আর লুঠতরাজকে ভয় পান তারা। এ নিয়েই আফগান  শিখ এবং হিন্দুরা উদ্বিগ্ন। তবে যেভাবে  সুরক্ষার বিষয়ে আশ্বস্ত করেছে, তাতে কিছুটা স্বস্তি মিলছে বলেই জানাচ্ছেন তাঁরা।

সর্বধিক পাঠিত

পশ্চিম এশিয়ায় চরম উত্তেজনা: ভারতে বাতিল ২৫০টিরও বেশি বিমান, বিপাকে হাজারো যাত্রী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অকারণ আতঙ্কের শিকার হয়ে আফগান শিখ-হিন্দুদের দেশ না ছাড়ার অনুরোধ করলেন তালিবানরা

আপডেট : ১৭ অগাস্ট ২০২১, মঙ্গলবার