০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আগামী বুধবার আগরতলায় অভিষেকের পদযাত্রার অনুমতি দিলনা ত্রিপুরা পুলিশ

পুবের কলম ওয়েবডেস্কঃ আগামী বুধবার ১৫ সেপ্টেম্বর আগরতলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পদযাত্রার অনুমতি দিলনা ত্রিপুরা পুলিশ।

ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রার যে প্রস্তাবিত পথ, সেই পথেই অন্য একটি রাজনৈতিক দলের ওই দিনেই কর্মসূচী রয়েছে তাই অনুমতি দেওয়া যাচ্ছেনা।

নিয়ম মেনে ৭২ ঘণ্টা আগে অনুমতি নিতে হয়। অপর রাজনৈতিক দলটি সেই অনুমতি নিয়েছে।যদিও আগরতলায় সাংবাদিক বৈঠকে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন ‘‘পুলিশ অভিষেকের সভা অনুমতি দিয়েছিল। তার পর অনুমতি বাতিল করেছে। যদিও আমরা পুলিশের প্রস্তাবিত ‘রুট’ ধরেই পদযাত্রা করব বলেছিলাম।’’

কুণাল টুইটারে লিখেছেন, ‘’অভিষেককে ভয় পেয়ে ১৫ সেপ্টেম্বরের পদযাত্রা ঠেকাতে মরিয়া বিজেপি। পুলিশ জানাল, ওই দিন ওই রুটেই অন্য দল কর্মসূচি করবে। এখন শুনলাম ১৪ এবং ১৫ সেপ্টেম্বর বিএমএস (সঙ্ঘ পরিবারের শ্রমিক সংগঠন)-কে দিয়ে রেল ধর্মঘট করাচ্ছে বিজেপি ধর্মনগরে। যেখান থেকে ট্রেন ছাড়ে। বিজেপি ভয় পেয়েছে।”

সর্বধিক পাঠিত

‘মমতা দিদি’ আমার ছোট বোনের মতো। হয়তো তিনি আমার উপর রেগে আছেন’: বাংলায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আগামী বুধবার আগরতলায় অভিষেকের পদযাত্রার অনুমতি দিলনা ত্রিপুরা পুলিশ

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, সোমবার