০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঘূর্ণাবর্ত পরিণত হবে গভীর নিম্নচাপে! কালীপুজো থেকেই ভোগান্তি, ঘূর্ণিঝড়ের গতিবিধির দিকে নজর আবহাওয়া দফতরের

পুবের কলম, ওয়েবডেস্ক:  বদলাতে শুরু করেছে আবহাওয়া। বাতাসে হিমেল হাওয়া। বর্ষার বিদায়, সেই সঙ্গে শীতের আগমন। প্রতি বছরের মতো এবারেও শীতকে বরণকে নেওয়ার জন্য উৎসুক সাধারণ মানুষ। দীর্ঘ করোনা আবহ কাটিয়ে আসতে আসতে ছন্দে ফিরছে সমাজ। এবার দুর্গাপুজোকে মহাসমারোহে পালন করেছে।

দুর্গাপুজোয় সেই পুরনো আমেজ যেন ফিরে আসে। তবে দুর্গাপুজোর এই আনন্দে সাথ দেয়নি আবহাওয়া। আকাশের মুখ ছিল ভার। কালীপুজোতেও বজায় থাকছে মেঘলা আকাশ, সেই সঙ্গে ভারী থেকে হালকা বৃষ্টি। কয়েকদিন আগে প্রবল ঘূর্ণিঝড় সিত্রাংয়ের পূর্বাভাসে মানুষের ঘুম উড়েছিল। তবে এবার সিত্রাংয়ের ভয়ঙ্করতার পূর্বাভাস না থাকলেও ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথা উড়িয়ে দিতে পারল না আবহাওয়া দফতর।

আরও পড়ুন: বুধ থেকে শুক্র বৃষ্টির পূর্বাভাস: আবহাওয়া দফতর

পূর্বাভাস অনুযায়ী, শনিবার পর্যন্ত কোন বৃষ্টির সম্ভাবনা নেই উত্তর এবং দক্ষিণবঙ্গে। সোমবার মঙ্গলবার বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। উপকূলের জেলাতে ঝোড়ো হওয়ার সম্ভাবনা।  উত্তর-পশ্চিমের হাওয়ার প্রভাবে আবহাওয়ার এমন পরিবর্তন দেখা বলেই জানানো হয়েছে। রবিবার আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বইবে দমকা হাওয়া। রবিবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া  দফতর।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গে বর্ষা কবে! বড়সড় আপডেট দিল আবহাওয়া দফতর

মৌসম ভবনের তরফে বলা হয়েছে,  উত্তর আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত আগামী ২৪ ঘন্টায় দক্ষিণ-পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হবে।বৃহস্পতিবার এই নিম্নচাপ ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। শুক্রবার সুস্পষ্ট নিম্নচাপ এবং শনিবার গভীর নিম্নচাপে হওয়ার সম্ভাবনা। ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতি কোন দিকে হবে তা নজর রাখছেন আবহাওয়াবিদরা।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গ সহ একাধিক জেলা ও রাজ্যগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

সর্বধিক পাঠিত

পশ্চিম এশিয়ায় চরম উত্তেজনা: ভারতে বাতিল ২৫০টিরও বেশি বিমান, বিপাকে হাজারো যাত্রী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ঘূর্ণাবর্ত পরিণত হবে গভীর নিম্নচাপে! কালীপুজো থেকেই ভোগান্তি, ঘূর্ণিঝড়ের গতিবিধির দিকে নজর আবহাওয়া দফতরের

আপডেট : ২০ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার