পুবের কলম ওয়েবডেস্কঃ মুর্শিদাবাদের সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্যরা রক্তদানের প্রচার করতে গিয়ে দুয়ারে সরকারের বিরুদ্ধে অভিযোগ শুনলেন সাগরদিঘী কিছু মহিলার মুখ থেকে। সাগরদিঘীর কিছু বিধবা মহিলার এখনো জোটেনি বিধবা ভাতা, তাদের দাবি বহুবার আবেদন করলেও মেলেনি বিধবা ভাতা।

মেলেনি বিধবাভাতা, স্বেচ্ছাসেবী সংস্থার শরণাপন্ন সাগরদিঘীর মহিলারা বিধবা ভাতার আবেদন পত্র নিচ্ছেন ট্রাস্ট এর সদস্যরা
ছবি:— রহমতুল্লা

অবশেষে ট্রাস্ট এর সম্পাদক সঞ্জীব দাস সহ তার সহ কর্মীরা এই অভিযোগ সাগরদিঘীর সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী সুরজিৎ চ্যাটার্জী কে জানালে, তিনি দ্রুত ওই মহিলাদের আবেদনপত্র জমা দিতে বলেন বিডিও অফিসে। বিডিও সুরজিৎ চ্যাটার্জী বলেন, বহুবার আবেদনপত্র জমা দেওয়ার পর কেন তাদের বিধবা ভাতার ব্যবস্থা হয়নি আমি খোঁজ নিয়ে দ্রুত সংশ্লিষ্ট দপ্তরকে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছি।