আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ শনিবার দেশ জুড়ে পালিত হল ৭৪ তম সেনা দিবস। তারই অংশ হিসেবে রাজস্থানের জয়সলমীরে প্রদর্শিত হল বিশ্বের বৃহত্তম জাতীয় পতাকা। যা খাদি থেকে নির্মিত। সাউদার্ন কমান্ড জয়সলমীরের সেনা ক্যাম্পে ২২৫ ফুট বাই ১৫০ ফুট মাপের এই জাতীয় পতাকা জনসমক্ষে প্রদর্শিত করে। এই নিয়ে দেশে মোট পাঁচবার প্রদর্শিত হল এই পতাকা।
আরও পড়ুন:
ভারত -পাকিস্তান সীমান্ত গ্রাম হল রাজস্থানের জয়সলমীরের লঙ্গেওয়ালা গ্রাম। ১৯৭১ সালে সারা বিশ্ব প্রত্যক্ষ করেছিল এই লঙ্গেওয়ালায় পাক সেনার বিরুদ্ধে ভারতীয় জওয়ানদের দুর্দমনীয় লড়াই। পতাকাটি লম্বায় ২২৫ ফুট, প্রস্থে ১৫০ ফুট এবং ওজন ১৪০০ কেজি।পতাকার মাঝে থাকা অশোক চক্রটির ব্যাস ৩০ মিটার।
আরও পড়ুন:
২০২১ সালের ২ অক্টোবর প্রথম এই পতাকা প্রদর্শিত করা হয় লেতে।
এরপর এই দীর্ঘতম জাতীয় পতাকা তুলে ধরা হয় ৮ অক্টোবর জাতীয় বায়ুসেনা দিবসে হিন্দন বায়ুসেনাঘাঁটিতে।আরও পড়ুন:
৪ ঠা ডিসেম্বর নৌসেনা দিবসেও নয়াদিল্লির ইন্ডিয়া গেটে উত্তোলিত হয় এই বৃহত্তম তেরঙ্গা।
আরও পড়ুন:
২০২১ এরই ২১ অক্টোবর ১০০ কোটি টিকাকরণের মাইলফলক স্পর্শ করে দেশ, সেই ঘটনা কে স্মরণীয় রাখতে লালকেল্লায় উত্তোলিত হয় বিশ্বের বৃহত্তম জাতীয় পতাকা।
আরও পড়ুন:
দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশজুড়ে পালিত হচ্ছে অমৃত মহোৎসব। এই ঘটনা কে স্মরণীয় রাখতে খাদি গ্রামোদ্যোগ। ৭০ জন শিল্পী ৪৯ দিন ধরে অক্লান্ত পরিশ্রমের ফসল বিশ্বের বৃহত্তম জাতীয় পতাকা।
আরও পড়ুন: