পুবের কলম ওয়েবডেস্ক : ইউক্রেন থেকে ভারতীয়দের ফিরিয়ে আনতে শুরু হয়েছে অপারেশন গঙ্গা। ধীরে ধীরে ইউক্রেন সংলগ্ন দেশগুলি থেকে ভারতীয়দের ফিরিয়ে আনা হচ্ছে। এদিকে আশঙ্কা , উদ্বেগে রাত কাটছে সেখানে আটকে পড়া ভারতীয় পরিবারগুলির। এই পরিস্থিতিতে আজ বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানান, ‘আমি যতদূর জানি, খারকিভে আর একজনও ভারতীয় নেই।’ উল্লেখ্য, রুশ হামলার জেরে প্রবলভাবে বিধ্বস্ত ইউক্রেনের শহর খারকিভ।
আরও পড়ুন:
https://twitter.com/ANI/status/1500095857483718660?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1500095857483718660%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbangla.hindustantimes.com%2Fnation-and-world%2Fno-indian-left-in-kharkiv-focus-now-on-sumy-mea-on-ukraine-evacuation-31646487514824.html
আরও পড়ুন:
ইউক্রেনে যুদ্ধপরিস্থিতিতে আটকে পড়া ভারতীয়দের প্রতি আশ্বাসবার্তা দিয়েছে সেখানে অবস্থিত ভারতের রাষ্ট্র দূতাবাস। দূতাবাস জানিয়েছে, ‘চেষ্টায় কোনও কমতি রাখা হবে না’ সামি থেকে ভারতীয়দের ফিরিয়ে আনতে। আটকে পড়া সকল পড়ুয়াকে ধৈর্য রাখতে বলা হয়েছে ।
আরও পড়ুন:
এদিন দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হন বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি।
তিনি বলেন, আর কয়েক ঘণ্টার মধ্যেই পিসোচিন ও খারকিভ থেকে সমস্ত ভারতীয়দের উদ্ধারের কাজ সম্পন্ন হবে। তিনি জানান খারকিভে তাঁর জ্ঞানত আর কোনও ভারতীয় নেই। তবে এবার উদ্ধারের প্রক্রিয়ায় মূল ফোকাস হল সামি। সেখান থেকে ভারতীয়দের উদ্ধার করার ক্ষেত্রে একাধিক চ্যালেঞ্জের মুখে দিল্লিকে পড়তে হচ্ছে বলে তিনি দাবি করেন। মূলত, যুদ্ধ পরিস্থিতির মধ্যে যেহেতু পরিবহন বন্ধ হয়ে গিয়েছে, ফলে সমস্যা বাড়ছে বহু ভারতীয়কে উদ্ধারের ক্ষেত্রে । তবে কেন্দ্র জানিয়েছে যাবতীয় চ্যালেঞ্জকে সঙ্গে নিয়েই তারা ভারতীয়দের উদ্ধারে ব্রতী।আরও পড়ুন: