আইভি আদক, হাওড়া:  এবার নমিনেশনে বাধা তৃণমূলকেই। তবে এক্ষেত্রে অভিযোগের তীর তৃণমূলের আরেক গোষ্ঠীর বিরুদ্ধে। অভিযোগ, এই ঘটনায় আক্রান্ত হয়েছেন মহিলা কর্মাধ্যক্ষ সহ একাধিক তৃণমূল কর্মী। হাওড়ার বালি-জাগাছা ব্লক বিডিও অফিসের ঘটনায় উত্তেজনা।

জানা গেছে,  গতকাল রাত থেকেই শুরু হয়েছিল গন্ডগোল। ভাঙচুর হয় একাধিক দোকান। ঘটনাস্থলে আসে লিলুয়া থানার বিশাল পুলিশ ও র‍্যাফ। বিজেপিরও নমিনেশন জমা দিতে না পারার অভিযোগ উঠেছে এখানে।