পুবের কলম ওয়েবডেস্ক: আদালতে নিজের মক্কেলের হয়ে এবার মামলা লড়তে নামবে 'রোবট আইনজীবী'। কি আজগুবি মনে হচ্ছে তো? তবে বিশ্বে এই প্রথম এমন হতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। এমনটা দাবি করেছে ব্রিটেনের 'নিউ সায়েন্টিস্ট' পত্রিকা।
আরও পড়ুন:
মার্কিন মুলুক জুড়ে বেশ জমাটি বিজ্ঞাপনও দেওয়া হয়েছে এই যান্ত্রিক আইনজীবীর নামে যেখানে বলা হয়েছে সেখানে বলা হয়েছে, বিশ্বের প্রথম রোবট আইনজীবী হলো 'ডুনটপে' অ্যাপ। একটি বোতাম টিপেই কর্পোরেশনের সঙ্গে লড়ুন, আমলাতন্ত্রকে হারান অথবা যেকোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা করুন।
আরও পড়ুন:
সব ঠিক থাকলে ফেব্রুয়ারিতে আমেরিকার আদালতে আইনি পরামর্শদাতার ভূমিকায় দেখা যেতে পারে 'রোবট আইনজীবী'কে। তবে আদালতে আইনজীবীর পোশাকে আসবে না কোনো রোবট।
বরং আইনজীবীর কাজ চালাবে 'ডুনটপে' নামে একটি অ্যাপ। যা থাকবে মক্কেলের স্মার্টফোনে।আরও পড়ুন:
তবে কি বছরের পর বছর ধরে মামলা-মোকদ্দমার খরচ, জমে থাকা মামলার চাপ কমবে? আমেরিকার কোন আদালতে কী মামলা লড়বে 'ডুনটপে' অ্যাপ, তা অবশ্য খোলসা করেনি একই নামের সংস্থাটি।
আরও পড়ুন:
তবে, আদালতকক্ষে মক্কেলের স্মার্টফোনের মাধ্যমে তাকে আইনি পরামর্শ বা সওয়াল-জবাবের কাজ চালানোয় সাহায্য করবে বলে জানিয়েছে তারা। মক্কেলকে আইনি পরামর্শ দিতে কাজে লাগানো হবে কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই)-চালিত রোবটকে।
আরও পড়ুন:
'নিউ সায়েন্টিস্ট' জানিয়েছে, এআই-চালিত ওই রোবট মামলার শুনানির সময় হাজির থাকবে তার মক্কেলের স্মার্টফোনে। ওই ফোনের মাধ্যমেই শুনানির সময়কার প্রশ্নোত্তর শুনে মক্কেলকে যথাযথ আইনি পরামর্শ দেবে সেটি।
আরও পড়ুন:
২০১৫ সালে ক্যালিফোর্নিয়ায় এই অ্যাপ সংস্থাটি শুরু করেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানী জোশুয়া ব্রাউডার। এ মুহূর্তে 'ডুনটপে'র সিইও হিসাবে কাজ করছেন তিনি। জোশুয়ার দাবি, মামলা-মোকদ্দমার খরচ বাঁচাতেই অ্যাপটি তৈরি করেছে 'ডুনটপে'।
আরও পড়ুন: