পুবের কলম,ওয়েবডেস্ক: কাশ্মীর ফাইসল, কেরল স্টোরি যদি হতে পারে তবে ‘মণিপুর ফাইলস’ নয় কেন, প্রশ্ন তুলল উদ্ধবপন্থী শিবসেনা।

 মণিপুরে জাতিগত হিংসা গৃহযুদ্ধে পরিণত হয়েছে, তা নিয়ে কেন্দ্রকে একহাত নিয়েছে তারা। শিবসেনার মুখপত্র ‘সামনা’য় সম্পাদকীয়তে লেখা হয়েছে, মণিপুরে যে হিংসার ঘটনা ঘটছে তা কাশ্মীরকেও হার মানিয়ে দিয়েছে।

 দুই মহিলাকে নগ্ন করে হাঁটানোর যে ভিডিয়ো নিয়ে ঝড় উঠেছে, সেই প্রেক্ষিতে তাদের বক্তব্য, সুপ্রিম কোর্ট যদি স্বতঃপ্রণোদিত হয়ে এই মামলা না গ্রহণ করত তবে প্রধানমন্ত্রী মোদিও মুখ খুলতেন না।

এরপরই সামনায় আক্রমণ করে বলা হয, তাশখন্দ ফাইল, কেরল  স্টোরি, কাশ্মীর ফাইলস তৈরি হয়েছে। যারা এগুলি বানিয়েছে, তাদের উচিত এবার সেখানকার হিংসা নিয়ে ‘মণিপুর ফাইলস’ নামে একটি সিনেমা তৈরি করা।