পুবের কলম ওয়েব ডেস্ক: রবিবার ভরসন্ধ্যায় মুম্বইয়ের পুষ্পা পার্ক এলাকায় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাল একদল দুষ্কৃতী। বাইকে করে এসে অভিনেতার গাড়ি লক্ষ্য করে অন্তত পাঁচ রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। এই ভয়াবহ হামলায় অভিনেতা সম্পূর্ণ সুস্থ থাকলেও তাঁর গাড়ির চালক এবং পথচলতি এক রিকশাচালক গুলিবিদ্ধ হয়ে জখম হয়েছেন। চাঞ্চল্যকর এই ঘটনার পর ইতিমধ্যেই হামলার দায় স্বীকার করে নিয়েছে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যা সাতটা নাগাদ খেলাধুলো সেরে নিজের গাড়িতে করে ফিরছিলেন টাইগার শ্রফ।
উল্লেখযোগ্য যে, ভারতের অন্যতম কুখ্যাত এবং সুসংগঠিত অপরাধী চক্র হল এই বিষ্ণোই গ্যাং। এই গ্যাংয়ের প্রধান লরেন্স বিষ্ণোই (যার আসল নাম বলকরণ ব্রার) বর্তমানে জেলবন্দি থাকলেও, সেখান থেকেই একের পর এক হামলার ছক কষছে বলে অভিযোগ। এর আগে বলিউড সুপারস্টার সলমন খানের উপর একাধিকবার হামলার নেপথ্যেও নাম জড়িয়েছে এই গ্যাংয়ের। সম্প্রতি মোটা টাকা তোলা আদায়ের দাবিতে পরিচালক রোহিত শেট্টির বাড়িতেও তারা গুলি চালিয়েছিল বলে অভিযোগ ওঠে। সেই তালিকায় এবার নতুন সংযোজন হলেন টাইগার শ্রফ।