পুবের কলম প্রতিবেদক: প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কলকাতা শহরকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলতে বিশেষ তৎপর কলকাতা পুলিশ। জনবহুল কলকাতা শহরের সার্বিক নিরাপত্তায় কোনো খামতি যেন না থাকে, তাই শহরের সার্বিক নিরাপত্তাকে আরও আঁটোসাঁটো করতে কয়েকদিন থেকেই পথে নেমেছে কলকাতা পুলিশের অতিরিক্ত বিশেষ বাহিনী।
আরও পড়ুন:
লালবাজার সূত্রে জানা গিয়েছে, শহরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে কলকাতা পুলিশের পক্ষ থেকে জনবহুল এলাকা সহ শহরের বিভিন্ন শপিং মলগুলিতেও বিশেষ তল্লাশি চালানো হবে। পাশাপাশি নাকা তল্লাশিও চালানো হচ্ছে শহরের বিভিন্ন এলাকায়।
আরও পড়ুন:
শহরের সার্বিক নিরাপত্তার পাশাপাশি রেড রোডের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখছেন লালবাজারের পুলিশ কর্তারা।
প্রতি বছরই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রেড রোডের কুচকাওয়াজে উপস্থিত থাকেন রাজ্যের বিভিন্ন ক্ষেত্রের ভিভিআইপি অতিথিরা। ওই এলাকার নিরাপত্তাকে আরও জোরদার করার জন্য রেড রোড সহ সংলগ্ন এলাকার বিভিন্ন রাস্তায় অতিরিক্ত ক্যামেরা বসান হয়েছে বলে জানান লালবাজারের এক কর্তা।আরও পড়ুন:
ওই পুলিশ কর্তা আরও জানান, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শহরের নিরাপত্তা রক্ষায় মোতায়েন থাকবেন দু’হাজারেরও বেশি পুলিশকর্মী। পাশাপাশি নিরাপত্তার খাতিরেই সমগ্র রেড রোডকে একাধিক জ়োনে ভাগ করা হচ্ছে। শহরের বিভিন্ন এলাকায় নজরদারি চালাতে সাদা পোশাকের পুলিশের পাশাপাশি থাকবে একাধিক ওয়াচ টাওয়ার। নিরাপত্তার খাতিরে শহরের বিভিন্ন প্রান্তে ইতি মধ্যেই নাকা চেকিং কাজ শুরু হয়ে গিয়েছে বলেও জানান লালবাজার পুলিশের আধিকারিক।
আরও পড়ুন: