পুবের কলম ওয়েবডেস্কঃ ফের শোকের ছায়া টলিপাড়ায়।অভিনেত্রীর রহস্য মৃত্যু ঘিরে ছড়াল একরাশ ধোঁয়াশা।মৃত অভিনেত্রীর নাম পল্লবী দে।গড়ফার একটি আবাসন থেকে উদ্ধার হয়েছে তার ঝুলন্ত দেহ। কর্মসূত্রে গড়ফায় থাকলেও, অভিনেত্রী আসল বাড়ি হাওড়ার সাঁতরাগাছিতে।সেখানেই তার বড় হওয়া এবং স্কুলের পড়াশোনাও।
আরও পড়ুন:
প্রসঙ্গত, ‘আমি সিরাজের বেগম’ ধারাবাহিকে সিরাজের স্ত্রী লুৎফার চরিত্রে অভিনয় করে মন কেড়ে নিয়েছিল দর্শকদের।
অত্যন্ত হাসিখুশি মেয়ে ছিলেন তিনি।সকলের সঙ্গে সহজেই মিশে যেতে পারতেন।সেটেও সতীর্থ অভিনেতা ,অভিনেত্রীদের সঙ্গে দারুণ সম্পর্ক ছিল পল্লবীর।শনিবার রাতেও নিজের সোশ্যাল মিডিয়া বেশ ছবি এবং চিন্তাভাবনার কথা শেয়ার করেন তিনি।
পল্লবীর অকাল মৃত্যু মনে করিয়ে দিচ্ছে সুশান্ত সিং রাজপুতের কথা। গোটা টলিপাড়ার সঙ্গে স্ক্রিনের ওপারে পল্লবীর গুণমুগ্ধরাও আজ চরম শোকাহত।তাকে খুন করা হয়েছে এমনটাই দাবী করছে অভিনেত্রীর বাবা। ইতিমধ্যেই তার বন্ধুকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বন্ধুর সঙ্গে কথা কাটাকাটি হয় অভিনেত্রীর।কিন্তু তার জেরেই তিনি এই চরম সিদ্ধান্ত নেন নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য তা খতিয়ে দেখছে পুলিশ।