পুবের কলম ওয়েবডেস্কঃগভীর কুয়ো থেকে থেকে উদ্ধার হল তিন বোন এবং তাঁদের দুই সন্তানের দেহ। তিন বোনের সঙ্গে একই পরিবারের তিন ভাইয়ের বিয়ে হয়। মৃত্যুর সময় দুই বোন ছিলেন অন্তস্বত্তা। মৃতাদের নাম কালু মিনা (২৫), মমতা মিনা (২৩) ও কমলেশ মিনা (২০)।
মৃত দুটি শিশুর একটির বয়স চার এবং অপরজনের বয়স ২২ দিন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে জয়পুরের ডুডুতে।আরও পড়ুন:
মমতা দেবী এবং কমলেশ দুজনেই পূর্ণগর্ভবতী ছিলেন এবং কালু মাত্র এক মাস আগে জন্ম দিয়েছিলেন সন্তানের। বাল্যবিবাহের শিকার এই তিন বোন বলে তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান।
২০০৩ সালে তাদের বিয়ে দিয়ে দেওয়া হয়। কিন্তু তিন বোনেই জীবনে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখতেন। মমতা পুলিশ কনস্টেবলের পরীক্ষায় নির্বাচিত হন, কালু স্নাতক শেষ বর্ষে অধ্যয়নরত ছিল, এবং ছোট বোন কমলেশ সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিল। বুধবার প্রথমে এই ঘটনায় একটি নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়েছিল। পরে, তিন মহিলার বাবার অভিযোগের ভিত্তিতে তিন স্বামীর বিরুদ্ধে ৩২৩, ৪০৬ ও ৪৯৮এ ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। রাজস্থানের জয়পুরের এই ঘটনায় স্তম্ভিত সকলেই। জয়পুর গ্রামীণের পুলিশ সুপার মণীশ আগরওয়াল বলেন। দেহগুলো শেষপর্যন্ত উদ্ধার করা হয়েছে। ময়নাদন্তের জন্যও পাঠানো হয়েছে। দোষীরা কেউ পালিয়ে পার পাবেনা।আরও পড়ুন: