পুবের কলম, ওয়েবডেস্ক: গ্রেফতারের পরেই শেখ শাহজাহানকে ৬ বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল। এদিন সাংবাদিক বৈঠক করে তৃণমূল ভবন থেকে ঘোষণা করা হয়, সন্দেশখালির তৃণমূল নেতাকে ছয় বছরের জন্য সাসপেন্ড করা হল। দলের সব কাজের দায়িত্ব থেকে সরানো হল তাকে।
আরও পড়ুন:
বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠক করে তৃণমূলের ডেরেক ও' ব্রায়েন বলেন, আমরা শাহজাহান শেখকে ছয় বছরের জন্য দল থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছি। বরাবরের মতো, আমরা যেমন বলি, সেই রকমই কাজ করি। আমরা অতীতে দৃষ্টান্ত স্থাপন করেছি। আজ ফের আমরা সেই পথে হাঁটলাম'।