পুবের কলম,ওয়েবডেস্ক: অসমের পাঁচটি লোকসভা কেন্দ্রে প্রার্থী দেবে তৃণমূল কংগ্রেস।  সংশ্লিষ্ট দলের প্রদেশ সভাপতি রিপুন বোরা সম্প্রতি এমনটাই জানান।

তিনি জানিয়েছেন, যেসব লোকসভা কেন্দ্রে বর্তমান কংগ্রেস সাংসদ রয়েছে, সেখানে প্রার্থী দেবে না তৃণমূল।

দরং, লখিমপুর ও কোকরাঝাড়ে প্রার্থী দেবে তৃণমূল। বাকি দু’টি কেন্দ্রের নাম এখনও চূড়ান্ত করা হয়নি বলে জানান, রিপুন বোরা।

প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটে থাকার কারণে কংগ্রেসের বিরুদ্ধে কোনও প্রার্থী দেবে না বলে ঠিক করেছে অসম তৃণমূল কংগ্রেস।