পুবের কলম প্রতিবেদকঃ আরামবাগ পৌরসভায় প্রচারে এসেছিলেন ওয়ায়েজুল হক। সোমবার তিনি আরামবাগ শহরের ৩নং নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বিশ্বনাথ চট্টোপাধ্যায়ের সমর্থনে প্রচারে করেন। ওয়ায়েজুল হক-এর নেতৃত্বে বহু কর্মী সমর্থক এদিনের বিশাল র্যালিতে উপস্থিত ছিলেন। বটতলায় থেকে মিছিল গড়েরঘাট শ্মশান হয়ে পুরো ওয়ার্ড প্রদক্ষিণ করে।
আরও পড়ুন:
ওয়ায়েজুল হক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগ পৌরসভাকে নতুনভাবে সাজিয়ে দিয়েছেন। আরামবাগ পৌরসভার পৌর প্রশাসক স্বপন নন্দীকে পাশে বসিয়ে ওয়ায়েজুল হক বলেন, এই পৌরসভার একশো শতাংশ কাজ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনতার উদ্দেশ্যে বলেন, তাই আরামবাগ পৌরসভার ১৯টি ওয়ার্ডেই তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে।
আরও পড়ুন:
ওয়ায়েজুল হক আশাবাদী, যেভাবে মানুষের জনসমর্থন তিনি দেখেছেন, তাতে ১৯টি ওয়ার্ডেই তৃণমূল কংগ্রেস জিতবেন এটা প্রায় নিশ্চিত।
এদিন উপস্থিত ছিলেন, পৌর প্রশাসক স্বপন নন্দী প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা সমাজসেবী আজিজুল হক (পোখরাজ), মাহামুদুল হক (টুটুল) প্রমুখ।আরও পড়ুন:
আরামবাগে ফুটবল উৎসব
আরও পড়ুন:
এদিন আরামবাগ নওপাড়া শীতলামাতা সংঘের উদ্যোগে এক ফুটবল উৎসব হয়। প্রধান অতিথি ছিলেন বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি তথা তৃণমূল কংগ্রেস রাজ্য কোর কমিটির সদস্য ওয়ায়েজুল হক, আরামবাগ পৌরসভার পৌরপ্রশাসক স্বপন নন্দী, প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, সমাজসেবি আজিজুল হক (পোখরাজ) প্রমুখ। ওয়ায়েজুল হক বলেন, খেলাধুলাতেও বাংলাকে আরও এগিয়ে যেতে হবে।