পুবের কলম ওয়েবডেস্কঃ জর্জ ফ্লয়েড হত্যার স্মৃতি উস্কে ফের এক কৃষাঙ্গকে হত্যার অভিযোগ উঠল মার্কিন পুলিশের বিরুদ্ধে। গোটা ঘটনায় প্রতিবাদে ফের সরব হয়েছেন মার্কিন নাগরিকদের একাংশ।

মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইয়ো প্রদেশের একটি শহর অ্যাক্রন। সেখানেই থাকতেন পেশায় ডেলিভারি বয় জেল্যান্ড ওয়াকার।

বয়স মাত্র ২৫।

স্থানীয় সময় অনুযায়ী সোমবার ঘটনাটি ঘটে। কিন্তু শনিবার পুরো ঘটনাটি প্রকাশ্যে আসে। তারপর থেকেই উত্তাল ওহাইয়ো।

জেল্যান্ডের পরিবার – পরিজন এবং বন্ধুরা  দাবি তুলেছেন পুলিশ প্রকাষ করুক বডি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে নিয়ে আসুক।

পুলিশের দাবি ট্রাফিক আইন ভেঙে ছুটছিল জ্যেল্যান্ডের গাড়ি। তাকে থামতে বলা হলেও সে থামেনি উল্টে সে গাড়ি থেকে গুলি চালায়।

জেল্যান্ডের আইনজীবি বলছেন কমপক্ষে ৯০ রাউন্ড  গুলি চলেছে।

তারমধ্যে   ৬০ টি গু লি এফোঁড় ওফোঁড় করে দেয় ওই কৃষাঙ্গ যুবককে।

। মৃত যুবকের পরিবারের দাবি, কোনও কারণ ছাড়াই গুলি চালানো হয়েছে। কোনও কারণ ছাড়াই হত্যা করা হয়েছে জেল্যান্ডকে। যদিও জেল্যান্ডের কাছে কোন রিভলবার বা পিস্তল ছিল আদৌ ছিল কিনা তাও পরিস্কার নয়। ফের প্রশ্নের মুখে মার্কিন পুলিশের ভূমিকা।