পুবের কলম, ওয়েবডেস্ক: নদিয়ার ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর রহস্য মৃত্যু নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। ঘটনায় তিন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে আজই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসার কথা ছিল ইউজিসি প্রতিনিধি দলের। কিন্ত কেউই আসছে না সেই দল।
কারণ বিশ্ববিদ্যালয়ের রিপোর্টেই সন্তুষ্ট ইউজিসি। এমনটাই জানিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার।আরও পড়ুন:
রেজিস্ট্রার বলেন, “আমরা ইউজিসিকে যে রিপোর্ট পাঠিয়েছিলাম তাতে তারা সন্তুষ্ট। কালকে তারা আসছে না।
তবে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে সকল রিপোর্ট পাঠাতে।” এ দিকে ইউজিসি না আসায় শুরু হয়েছে জল্পনা। ওয়াকিবহাল মহলের প্রশ্ন, বিশ্ববিদ্যালয়ের এই তদন্ত কমিটি গঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের সদস্যদের নিয়েই। তাঁরা কি আদৌ নিজেদের খামতি গুলো জানাবে ইউজিসি-কে?আরও পড়ুন: