পুবের কলম, ওয়েব ডেস্ক: ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতিতে ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে লাভবান হওয়া ১৫৮টি প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর। শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, এসব প্রতিষ্ঠান আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) অবৈধ ঘোষিত বসতি এলাকায় কাজ করছে। তালিকায় এয়ারবিএনবি, বুকিং ডটকম, এক্সপেডিয়া ও ট্রিপ অ্যাডভাইজারের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানও রয়েছে।
আরও পড়ুন:
নতুন হালনাগাদ তথ্যে ৬৮টি প্রতিষ্ঠানকে তালিকায় যুক্ত করা হয়েছে এবং সাতটি প্রতিষ্ঠানকে সরানো হয়েছে।
তালিকাভুক্ত প্রতিষ্ঠানের অধিকাংশ ইসরায়েলি মালিকানাধীন হলেও যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, ফ্রান্স ও জার্মানির বহু বহুজাতিক সংস্থাও এতে রয়েছে। আরও ৩০০টির বেশি প্রতিষ্ঠান এখনো পর্যালোচনায় রয়েছে।আরও পড়ুন:
জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার টুর্ক বলেন, সংঘাতপূর্ণ এলাকায় কাজ করা প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব হলো মানবাধিকার লঙ্ঘন থেকে বিরত থাকা। এই তালিকা প্রকাশিত হলো এমন সময়ে, যখন পশ্চিম তীর ও গাজায় ইসরায়েলি দখল ও সহিংসতা নিয়ে আন্তর্জাতিক ক্ষোভ তীব্র হচ্ছে।