পুবের কলম ওয়েবডেস্ক: রাষ্ট্রসংঘের সদর দফতরে সোমবারের ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংস্থাটির কঠোর সমালোচনা করেন। ভাষণ শুরুর আগেই তিনি দুটি সমস্যার মুখোমুখি হন—চলন্ত সিঁড়ি হঠাৎ বন্ধ হয়ে যাওয়া এবং টেলিপ্রম্পটার নষ্ট হয়ে যাওয়া। ট্রাম্পের মতে, এসব অব্যবস্থাপনা জাতিসঙ্ঘের সামগ্রিক ‘দুর্বলতা’র প্রতীক।
আরও পড়ুন:
তিনি অভিযোগ করে বলেন, শান্তি প্রতিষ্ঠা কিংবা অন্যান্য প্রক্রিয়ায় জাতিসঙ্ঘ তার প্রকৃত সম্ভাবনা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে।
এমনকি সংস্থাটিকে তিনি তুলনা করেন ভাঙা টেলিপ্রম্পটার ও বন্ধ হওয়া এসকেলেটরের সঙ্গে।আরও পড়ুন:
নিজের নির্ধারিত সময় পেরিয়েও বক্তব্য চালিয়ে যান ট্রাম্প। তিনি অভিযোগ করেন, অভিবাসীদের নানা সুবিধা দিয়ে জাতিসঙ্ঘ পশ্চিমা দেশগুলোকে সমস্যায় ফেলছে। শুধু জাতিসঙ্ঘ নয়, সাধারণ পরিষদের অধিবেশনে উপস্থিত শত্রু-মিত্র—সবাইকেই কড়া ভাষায় আক্রমণ করেন মার্কিন প্রেসিডেন্ট।