পুবের কলম, ওয়েবডেস্ক : উত্তরপ্রদেশের কানপুরে দুই নাবালিকার দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হওয়াকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। পরিবারের তরফে গণধর্ষণের অভিযোগ আনা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ঘাটমপুর এলাকায় একটি ইটভাটায় ওই দুই নাবালিকা কাজ করত। ওই ইটভাটার কাছের একটি গাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, অভিযুক্তরা ধর্ষণ করার পর সেই পাশবিক অত্যাচারের ভিডিয়ো করেছিল।
এর পরেই দুই নাবালিকা লজ্জায় এই চরম সিদ্ধান্ত নিয়েছে।আরও পড়ুন:
অতিরিক্ত সিপি (আইন শৃঙ্খলা) হরিশ চন্দ্র জানান, ঘটনায় ইটভাটা মালিক রামরুপ নিশাদ (৪৮), তার ছেলে রাজু (১৮) ও ভাইপো সঞ্জয় (১৯) এ গ্রেফতার করা হয়েছে। নির্যাতিতার কোনও খোঁজ মিলছিল না, বুধবার সন্ধ্যায় দুই নাবালিকার দেহ ইটভাটা থেকে ৪০০ মিটার দূরে একটি গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। তিন অভিযুক্তের বাড়ি রাজ্যের হামিরপুরে। সিপি জানিয়েছেন, মোবাইলের ভিডিয়ো ও ছবি বাজেয়াপ্ত করা হয়েছে।
সেইগুলি ফরেন্সিক বিভাগে পাঠানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ডি ধারায় গণধর্ষণ, ৩০৬ ধারায় (আত্মহত্যার প্ররোচণা) পক্সো আইনে মামলা দায়ের হয়েছে। আসল কারণ অনুসন্ধানের জন্য দেহদুটিকে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনায় নৃশংসতায় সরব হয়েছে তৃণমূল।আরও পড়ুন:
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ট্যাগ করে তৃণমূল সাংসদ কাকলী ঘোষ দস্তিদার এক্স হ্যান্ডেলে প্রশ্ন তুলেছেন, “কবে বন্ধ হবে এই ধরনের নৃশংসতা?
আপনার ডাবল ইঞ্জিন সরকার নারীবিরোধী, জঙ্গলরাজ সরকার ছাড়া কিছুই নয়! ” বেটি বাঁচাও অথবা বেটি মার ডালো'। রাজ্যের অপর মন্ত্রী শশী পাঁজা এক্স হ্যান্ডেলে লিখেছেন, “উত্তরপ্রদেশে আরও একটি হৃদয়বিদারক ঘটনা। ঘাটমপুরে দুই তরুণীকে গণধর্ষণ করে তারপর গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে, আপনার ব্যর্থতার ভয়াবহ স্মারক মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এখনই জবাবদিহি করুন। আপনার হাত ইতিমধ্যে নিষ্পাপ মেয়েদের রক্তে রঞ্জিত।” (