পুবের কলম প্রতিবেদকঃ উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করছে স্কুল সার্ভিস কমিশন। শুক্রবার থেকে ইন্টারভিউ শুরু হয়েছে। দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এই নিয়োগ শুরু হয়েছে। ১ হাজার ৫৮৫ জন প্রার্থীর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে পর্ষদ।
আরও পড়ুন:
প্রসঙ্গত, ২০১৪ সালে ৩০ জানুয়ারি এই পরীক্ষার বিজ্ঞপ্তি বের হয়।
২০১৫ সালের ১৬ আগস্ট পরীক্ষা হয়। ফল প্রকাশিত হয় ২০১৬ সালে। তারপরও দু’বার ইন্টারভিউ হয়। দু’বার মেধাতালিকা বেরোলেও, আইনি জটিলতায় তা বাতিল হয়ে যায়। অসংখ্য মামলা ও শুনানির পর ২০২০ সালের ১১ ডিসেম্বর আদালতের নির্দেশে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ মেধা তালিকা ও নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়। তারপর দীর্ঘ অপেক্ষা। ইন্টারভিউ শেষের পর মেধাতালিকা প্রকাশের জন্য আদালতের কাছে ফের আবেদন করা হবে।আরও পড়ুন:
সূত্রের খবর, আদালত তা মঞ্জুর করে দিলেই নভেম্বরের মধ্যেই মেধা তালিকা প্রকাশ করে দেবে এসএসসি।
আরও পড়ুন:
এ দিকে ইন্টারভিউ প্রক্রিয়া এসএসসির নতুন ভবনে হওয়ার কথা ছিল। কিন্তু আন্দোলনের জেরে স্থান পরিবর্তন করে এসএসসি ভবনেই ইন্টারভিউ শুরু করেছে এসএসসি।
আদালতের নির্দেশে আচার্য সদনে তাদের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হচ্ছে শুক্রবার।আরও পড়ুন:
এসএসসির নতুন ভবনে ইন্টারভিউ হওয়ার কথা ছিল। কিন্তু পরে স্থান পরিবর্তন হয় আন্দোলনের জেরে। এখন নিজস্ব অফিসেই হচ্ছে ইন্টারভিউ প্রক্রিয়া। ১ হাজার ৫৮৫ জনকে ইন্টারভিউয়ের ডাকা হয়েছে।
আরও পড়ুন:
হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, অক্টোবরের তৃতীয় সপ্তাহ থেকে ইন্টারভিউয়ের দিন ঘোষণা করেছিল স্কুল সার্ভিস কমিশন। দুর্নীতির অভিযোগে, ২০১৯-এ মেধা তালিকা বাতিল করেছিল হাইকোর্ট।