পুবের কলম, ওয়েবডেস্ক:জামিয়া মিল্লিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমিতে ইউপিএসসির ফ্রি কোচিং-এর রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ২৫ মে পর্যন্ত করা যাবে অনলাইন আবেদন।
আরও পড়ুন:
জামিয়া সংখ্যালঘু, এসসি, এসটি এবং মহিলাদের জন্য প্রার্থীদের এই সুবিধা দেবে। সিভিল সার্র্ভিস ২০২৩-২৪’এর জন্য প্রস্তুতি নিচ্ছে এমন পরীক্ষার্থীরা বিনামূল্যে এই সুবিধা পেতে ইচ্ছুকদের ২৫ মে ২০২৩-এর মধ্যে ফর্ম ফিলাপ করতে হবে।
আরও পড়ুন:
স্নাতক সম্পূর্ণ করেছেন এমন ছাত্রছাত্রীরাই এই কোচিংয়ের জন্য আবেদন করতে পারবেন। শিক্ষার্থীদের জামিয়া মিল্লিয়ার ওয়েবসাইট www.jmicoe.inéô-এ আবেদন করতে হবে। ২৫ মে ২০২৩-এর মধ্যে কেবলমাত্র অনলাইনে আবেদন করা যাবে এবং ২৭ ও ২৯ মে ২০২৩-এর মধ্যে ফর্ম সংশোধন করতে পারবেন।
প্রার্থীদের প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে। পাশ করার পর প্রার্থীদের ইউপিএসসির ফ্রি কোচিং এবং জেএমআই রেসিডেন্সিয়াল অ্যাকাডেমিতে থাকার সুবিধা দেওয়া হবে।