পুবের কলম ওয়েবডেস্ক: নিউইয়র্কে এক অদ্ভুত ঘটনায় ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ আটকা পড়েন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাড়িবহরের কারণে। রাস্তা বন্ধ থাকায় তাঁর গাড়ি থেমে যায়। পুলিশ কর্মকর্তাদের অনুরোধ করেও কাজ না হওয়ায় শেষমেশ তিনি গাড়ি থেকে নেমে সরাসরি ট্রাম্পকে ফোন করেন।
আরও পড়ুন:
ঘটনাটি ঘটে সোমবার, জাতিসংঘে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর। মাখোঁ গাড়ি থেকে নেমে পুলিশের কাছে অনুরোধ করেন তাঁকে কনস্যুলেটে যেতে দেওয়ার জন্য।
কিন্তু জবাবে পুলিশ জানায়, “সব কিছু থেমে গেছে, প্রেসিডেন্ট ট্রাম্পের কনভয় আসছে।”আরও পড়ুন:
মাখোঁ তখন খালি রাস্তার দিকে তাকিয়ে হেসে বলেন, “আমি তো কোনো কনভয় দেখছি না। আমাকে রাস্তা পার হতে দিন।” পরে তিনি ফোনে ট্রাম্পকে মজা করে জানান, “সবকিছু আপনার জন্য থেমে গেছে, আমি রাস্তায় অপেক্ষা করছি।” শেষমেশ মাখোঁকে পায়ে হেঁটে চলার অনুমতি দেওয়া হয়। তিনি প্রায় আধঘণ্টা হেঁটে যান, পথচারীদের সঙ্গে ছবি তোলেন, এমনকি এক ব্যক্তি তাঁর কপালে চুম্বনও করেন।