পুবের কলম, ওয়েবডেস্ক: গাজা যুদ্ধে ইসরাইলকে সমর্থন করার প্রতিবাদ হিসাবে হোয়াইট হাউসে দীপাবলি উদ্যাপনের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন কানাডিয়ান শিখ কবি রুপি কৌর। সোশ্যাল পোস্টে তিনি জানান, অসামরিক ব্যক্তিদের ‘সম্মিলিত শাস্তিকে সমর্থন করে এমন একটি প্রতিষ্ঠানের আমন্ত্রণে না বলেছেন’ তিনি। মার্কিন সরকারকে জবাবদিহির আওতায় আনার আহ´ান জানিয়েছেন রুপি। বুধবারের এ অনুষ্ঠানের আয়োজন করেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
তাতেই আমন্ত্রিত হয়েছিলেন কবি রুপি কৌর।আরও পড়ুন:
উল্লেখ্য, রুপি কৌরের জন্ম ভারতে। ‘মিল্ক অ্যান্ড হানি’ সংকলনের জন্য প্রশংসিত এ কবি বলেন, মার্কিন সরকার ‘ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা’কে ন্যায্যতা দিয়েছে। যুদ্ধবিরতির বিরোধিতার জন্য মার্কিন প্রেসিডেন্টেরও সমালোচনা করেন রুপি কৌর।
আরও পড়ুন:
এ ইস্যুতে তিনি দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোকেও সোচ্চার হওয়ার আহ্বান জানান। রুপি বলেছেন, অসামরিক মানুষের ওপর ‘নির্বিচার শাস্তি’কে সমর্থন করে যাচ্ছে, এমন প্রতিষ্ঠানের কোনও আমন্ত্রণ গ্রহণ করব না।
আরও পড়ুন:
প্রসঙ্গত, গাজায় এক মাসেরও বেশি সময় ধরে নির্বিচারে বোমা বর্ষণ করে যাচ্ছে ইসরাইল। আর ইসরাইলকে অস্ত্র-অর্থ দিয়ে সহায়তা দিয়ে যাচ্ছে মিত্র আমেরিকা। বাইডেন ও তাঁর প্রশাসনের পক্ষপাতিত্বের সমালোচনা করে রুপি বলেন, ‘বাইডেন প্রশাসনের এই দিওয়ালি উদ্যাপনের কর্মকাণ্ড হল আইওয়াশ। আমি একজন শিখ মহিলা হিসেবে তাতে জড়াব না।’