পুবের কলম,ওয়েবডেস্ক: মাদ্রাসা এবং সংলগ্ন মসজিদ ভেঙে ফেলার কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে উত্তরাখণ্ডের হলদোয়ানি। প্রশাসনের দাবি হলদোয়ানির মালিকাবাগ এলাকার সরকারি জমিতে বেআইনিভাবে নির্মাণ করা হয়েছিল মাদ্রাসা এবং মসজিদ। সেই মাদ্রাসা ও মসজিদ ভাঙতে বৃহস্পতিবার সেখানে হাজির হয় বুলডোজার। মাদ্রাসা ভাঙার খবর শুনেই স্থানীয়রা বাধা দিতে এলে পরিস্থিতি রণক্ষেত্রের রূপ নেয়। গুলি চালায় পুলিশ।
এই ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৫০ জন। বিক্ষোভকারীদের বিরুদ্ধে শুট-অ্যাট-সাইট আদেশ জারি করা হয়েছে। বন্ধ রয়েছে এলাকার ইন্টারনেট পরিষেবা। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে হলদওয়ানি জুড়ে কারফিউ জারি করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় দোকানপাট ও স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।আরও পড়ুন:
https://twitter.com/ANI/status/1755607362298396740?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1755607362298396740%7Ctwgr%5Ec8848e6c4c76e6b783be37ed725f855f3d70bf5b%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.livemint.com%2Fnews%2Findia%2Futtarakhand-clashes-erupt-in-haldwani-after-illegal-madrasa-razed-curfew-imposed-police-car-set-ablaze-11707404208554.html
এই ইস্যুতে শুক্রবার যৌথ সাংবাদিক সম্মেলন করেন নৈনিতাল জেলা ম্যাজিস্ট্রেট বন্দনা সিং এবং সিনিয়র পুলিশ সুপার প্রহ্লাদ মীনা। তাঁরা বলেন, বৃহস্পতিবারের সহিংসতায় দু’জনের মৃত্যু হয়েছে। সিনিয়র পুলিশ সুপার প্রহ্লাদ মীনা শুক্রবার বলেন, ‘আদালতের নির্দেশ মেনেই উচ্ছেদ অভিযান করা হয়েছে।
’ দুষ্কৃতীরা পরিকল্পনামাফিক হামলা চালিয়েছিল। তার ফলেই পরিস্থিতি এমন উত্তপ্ত হয়ে উঠেছিল।আরও পড়ুন:
https://twitter.com/PTI_News/status/1755604407352476082?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1755604407352476082%7Ctwgr%5Ec8848e6c4c76e6b783be37ed725f855f3d70bf5b%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.livemint.com%2Fnews%2Findia%2Futtarakhand-clashes-erupt-in-haldwani-after-illegal-madrasa-razed-curfew-imposed-police-car-set-ablaze-11707404208554.html
আরও পড়ুন:
বুলডোজার দিয়ে বাড়িগুলি ভেঙে ফেলার পরেই এলাকার মহিলা সহ বিক্ষুব্ধ বাসিন্দারা রাস্তায় নেমে প্রতিবাদ জানায়। তারা পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যায়। পুলিশের অভিযোগ তারা পুলিশ, পুরো কর্মী এবং সাংবাদিকদের দিকে লক্য করে ঢিল ছোঁড়ে। এতে অনেকে আহত হন এবং সম্পত্তির ক্ষতি হয়। অন্যদিকে প্রতিবাদীদের বক্তব্য বিনা প্ররোচনায় পুলিশ গুলি চালিয়ে ৫ জনকে খুন করেছে।