পুবের কলম ওয়েব ডেস্ক:ফের ইসরাইলি হানায় নিহত ৪ ফিলিস্তিনি। পশ্চিম তীরের জেনিনের একটি শরণার্থী শিবিরে বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে।ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই খবর নিশ্চিত করেছে। ইসরাইলি সেনাবাহিনীর বিরুদ্ধে একটি হাসপাতালের ভিতরে কাঁদানে গ্যাস ছোড়ার অভিযোগও উঠেছে।
আরও পড়ুন:
স্বাস্থ্য মন্ত্রণালয় এদিন একটি বিবৃতি জারি করেছে।
হামালায় ৬০ বছরের এক বৃদ্ধা সহ চারজন নিহত হওয়ার কথা জানিয়েছে। আহত হয়েছে আরোও অনেকে।আরও পড়ুন:
হামলায় নিহত ওই মহিলার নাম মাগদা ওবায়েদ। এছাড়া সায়েব আজরিকি (২৪) নামে এক যুবকও নিহত হয়েছে। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হলে সেখানে তার মৃত্যু হয়।
আরও পড়ুন:
অপরদিকে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, জেনিনে অভিযান চালানো হচ্ছে। এরপর বিস্তারিত আর কিছু জানায়নি।
আরও পড়ুন:
সব শেষ বৃহস্পতিবারের এই সহিংসতায় চারজন সহ চলতি মাসে মোট ২৯ জন ফিলিস্তিনি ইসরাইলি বাহিনীর হাতে নিহত হয়েছে। গত বছর প্রায় ১৫০’ জন নিহত হয়েছে। ২০০৪ সাল থেকে শুরু হওয়া হত্যাযজ্ঞে সবচেয়ে ভয়াবহ অবস্থা ছিল গত বছর। ইসরাইলের মানবাধিকার সংস্থা বি’সেলেম এমনটাই জানিয়েছে।
আরও পড়ুন:
এছাড়াও জানুয়ারির মাঝামাঝিতে তুরস্কের আঙ্কারায় ফিলিস্তিনি রাষ্ট্রদূত গত বছর নিহতের সংখ্যা ২৩০ বলে জানান, যা গত সাত বছরের মধ্যে সবচেয়ে ভয়ানক বলে উল্লেখ করেন।