পুবের কলম,ওয়েবডেস্ক: ঘেউ,ঘেউ কর। কুকুরের বেল্ট পরিয়ে অমানবিক নির্যাতন খুনের প্রত্যক্ষদর্শী যুবককে। প্রাণীদের সঙ্গেও সাধারণত যেমন আচরণ করা হয় না, তা-ই করা হল এক যুবকের সঙ্গে। বিজেপিশাসিত মধ্যপ্রদেশে ঘটনাটি ঘটেছে। ভাইরাল ভিডিয়ো।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, কয়েকজন ব্যক্তি মিলে ওই  যুবকের উপর চূড়ান্ত অত্যাচার করছে।

 একজন তাঁর গলায় বেল্ট বেঁধে দিচ্ছে। অন্যজন চুলির মুঠি ধরে আছে।  তারা বলছে, ঘেউ ঘেউ কর। পালানোর চেষ্টা করবি না। বেশি চালাকি করবিনা। নাহলে পরিণতি খারাপ হবে।

পুলিশ সূত্রে খবর, অত্যাচারিত যুবকটি একটি হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী। সাক্ষ্য পরিবর্তন করতে অস্বীকার করলে দুই অভিযুক্ত তাকে অপহরণ করে। তারপরেই এই কাণ্ড ঘটায়। এমন ভয়ংকর পরিস্থিতির মধ্যে দিশেহারা হয়ে পড়েন ওই যুবক। ভিডিয়োতে তাঁর করুণ,  ভয়ার্ত মুখ স্পষ্ট। কাঁদো কাঁদো গলায় তাঁকে বলতে শোনা যাচ্ছে, আমার ভুল হয়ে গেছে।

আমাকে ক্ষমা করে দাও। আর মেরো না।  উল্লেখিত ঘটনা ১ বছর আগে ঘটলেও সম্প্রতি সেটা জানাজানি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই নির্যাতিতর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছে তারা। চলছে জিজ্ঞাসাবাদ।

https://twitter.com/aarifkirodi/status/1707402594464010674?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1707402594464010674%7Ctwgr%5E01d864ab3dca47d153055663713216f536df2672%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.india.com%2Fviral%2Fmadhya-pradesh-horror-murder-witness-stripped-whipped-with-belt-and-forced-to-bark-like-dog-datia-district-watch-viral-video-6363089%2F