পুবের কলম, ওয়েবডেস্ক: চিকেন শাওয়ারমা খেয়ে মৃত্যু হল ১৯ বছরের এক যুবকের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মুম্বইতে। গত ৫ মে মৃত্যু হয় ওই যুবকের। গত ৩ মে মুম্বইয়ের ট্রেম্বে এলাকার একটি ফুড স্টল থেকে চিকেন শাওয়ারমা খেয়েছিলেম প্রমথেশ ভোকসে নামে ওই যুবক। বাড়ি না আসতে আসতেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, ‘চিকেন শাওয়ারমা’ খেয়ে বাড়ি ফেরার পরই প্রচণ্ড পেটে ব্যথা শুরু হয় প্রমথেশ ভোকসের।বমি হতে থাকে তার। শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করলে পরিবারের লোকেরা তাকে স্থানীয় পুরসভার একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ওষুধ দিয়ে ছেড়ে দেওয়া হয় প্রমথেশকে।
আরও পড়ুন:
বাড়ি ফেরার পরের দিন অর্থাৎ ৫ মে ফের অসুস্থ বোধ করেন প্রমথেশ।
পরিবারের লোকেরা তাকে নাগরিক পরিচালিত কেইএম হসপতলে নিয়ে যান। সেখানেই মৃত্যু হয় তার। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায়। তদন্তে নেমে ওই ফুড স্টলের দুই বিক্রেতাকে গ্রেফতার করে পুলিশ। দুই বিক্রেতা আনন্দ কাম্বলে এবং আহমেদ শেখের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে।