উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বারুইপুর: ওয়াকাফ এ্যমেন্ডমেন্ট বিল ২০২৪ এর বিরুদ্ধে এবং মসজিদ মাদ্রাসা ও ওয়াকাফ সম্পত্তি পুনরুদ্ধার ও নিরাপত্তার দাবিতে রবিবার বিকালে বারুইপুর অমৃতলাল কলেজ মাঠে ঐতিহাসিক মহা সমাবেশ ও মহামিছিল হয়ে গেল।স্ট্যান্ড ফর জাস্টিস ফোরাম অব ওয়েস্ট বেঙ্গল এর আহবানে এদিন এই ঐতিহাসিক মহা সমাবেশ হয়ে গেল। যাতে বহু মুসলিম সম্প্রদায়ের মানুষজন উপস্থিত ছিলেন। এদিনের এই মহাসমাবেশে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সারা বাংলা যুব ফেডারেশনের রাজ্য সভাপতি মহ: কামরুজ্জামান, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মুস্তাহিদ আল সাফি লস্কর, মোক্কেরুল ইসলাম, আবদুল মোমেন হালদার, সফিকুল ইসলাম মন্ডল, আইনজীবী কুতুবউদ্দিন লস্কর, সমাজসেবী আনোয়ার হোসেন কাসেমী, অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুর রউফ সহ আরো অনেকে। এদিন সারা বাংলা যুব ফেডারেশনের রাজ্য সভাপতি মহ: কামরুজ্জামান বলেন, আমাদের সাড়ে সাত লক্ষ একর ওয়াকাফ সম্পত্তি আছে।
অথচ চারটে রাজ্যে মন্দির ও দেবত্ত সম্পত্তি আছে দশ লক্ষ একর জমি। কেন্দ্রের সরকার মানুষকে মিথ্যা প্ররোচনা দিচ্ছে। তামিলনাড়ুতে মন্দির ও দেবত্ত সম্পত্তি ৪ লক্ষ ৭৮ হাজার একর, অন্ধপ্রদেশে ৪ লক্ষ, উড়িস্যায় চারটি মন্দিরে আছে ৪ লক্ষ একর সম্পত্তি। আর মুসলমানদের ওয়াকাফ সম্পত্তি কেড়ে নিতে মোদী সরকার মতলব এটেছে। তাঁরা হিন্দুদের ভোট কিনতে মিথ্যা শেখাচ্ছে। আমাদের এটা মাতৃভূমি, এখানে আমাদের কফন হয়। আমাদের পিতৃপুরুষদের কবর এইখানে। আর তা কখন আমরা কোনো ভাবে দখল নিতে দেবো না। পালামেন্টে বিল এনে ওয়াকাফ বিল চালু করতে আমরা দোবো না।মিথ্যা কথা দিয়ে মানুষকে সমস্যা দেওয়া ছাড়া আর কিছু হবেনা। আমাদের এই আন্দোলন আগামীদিনে আরো বৃহত্তর আকার নেবে।ওয়াকাফ বিল বাতিলের দাবিতে বারুইপুরে ঐতিহাসিক মহাসমাবেশ ও মহামিছিল
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
১৫ ডিসেম্বর ২০২৪, ১৫:২১
আরও খবর
মৃত্যুদণ্ডের ঝুঁকি মাথায় নিয়েই ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার
গুরুপূর্ণিমার মঞ্চ থেকে বাম-তৃণমূলকে নিশানা, রাজ্যে লাভ ও ল্যান্ড জেহাদ রুখতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
কন্যাশ্রী এখন 'কন্যারত্ন', সবুজ সাথী হল 'সারথী', নবান্নে জোড়া প্রকল্পের নামবদল মুখ্যমন্ত্রী শুভেন্দুর
লোকসভায় পাশ প্রশ্নফাঁস বিরোধী সংশোধনী বিল ২০২৬, ১০ বছরের জেল ও মোটা অঙ্কের জরিমানার বিধান
ইস্কন নিরামিষ দিলেও মিড ডে মিলে থাকবে ডিম, বিতর্ক উড়িয়ে নবান্নে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
ইস্কন নিরামিষ দিলেও মিড ডে মিলে থাকবে ডিম, বিতর্ক উড়িয়ে নবান্নে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
জাতীয় সঙ্গীতের সমতুল্য আইনি মর্যাদা পেল ‘বন্দে মাতরম’, অবমাননায় কারাদণ্ডের বিধান রেখে সংসদে পাশ নয়া বিল
জাতীয় সঙ্গীতের সমতুল্য আইনি মর্যাদা পেল ‘বন্দে মাতরম’, অবমাননায় কারাদণ্ডের বিধান রেখে সংসদে পাশ নয়া বিল
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন মিলেছে ধৃত ১৬ জনের, তদন্ত কি জারি থাকবে?
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন মিলেছে ধৃত ১৬ জনের, তদন্ত কি জারি থাকবে?
ডেঙ্গু মোকাবিলায় বড় পদক্ষেপ রাজ্যের, সরকারি স্কুলের পোশাকে বাধ্যতামূলক ফুলহাতা শার্ট ও প্যান্ট
ডেঙ্গু মোকাবিলায় বড় পদক্ষেপ রাজ্যের, সরকারি স্কুলের পোশাকে বাধ্যতামূলক ফুলহাতা শার্ট ও প্যান্ট
সিপিএম দফতরে পুলিশি অভিযানের প্রতিবাদে সরব বিরোধীরা, 'ছাত্র আন্দোলনে নামলে পুলিশি পদক্ষেপ মানতে হবে' সাফাই নড্ডার
সিপিএম দফতরে পুলিশি অভিযানের প্রতিবাদে সরব বিরোধীরা, 'ছাত্র আন্দোলনে নামলে পুলিশি পদক্ষেপ মানতে হবে' সাফাই নড্ডার
এফআইআর খারিজ না হলে ফের দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি সিজেপি-র, সুপ্রিম কোর্টের নির্দেশে অসন্তোষ
এফআইআর খারিজ না হলে ফের দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি সিজেপি-র, সুপ্রিম কোর্টের নির্দেশে অসন্তোষ
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
হকারদের সাংবিধানিক অধিকার রক্ষায় শিয়ালদহ ডিআরএমকে স্মারকলিপি দিল এপিডিআর