পুবের কলম ওয়েবডেস্ক: আহমদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়। ভয়াবহ এই বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৬৫ জন মানুষ। ২৪২টি যাত্রীর মধ্যে ২৪১জনই মারা গিয়েছেন।
আরও পড়ুন:
এ ছাড়া বিমানবন্দরের পাশে যে বিল্ডিংয়ে বিমানটি বিধ্বস্ত হয়েছিল সেখানে মারা যায় আরও ২৪ জন মেডিক্যাল কলেজ শিক্ষার্থী।
আরও পড়ুন:
এমন ঘটনার পর ভারতে দীর্ঘদিন ধরে খেলতে আসা অষ্ট্রেলিয়ান ক্রিকেট তারকা ডেভিড ওয়ার্নার সাফ জানিয়ে দিলেন, ভবিষ্যতে তিনি আর কোনও দিনই এয়ার ইন্ডিয়ার বিমানে ভ্রমণ করবেন না।
আরও পড়ুন:
গত বৃহস্পতিবার দুপুরে আহমদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা শুরু করে এয়ার ইন্ডিয়ার বোয়িং-৭৮৭ মডেলের একটি উড়োজাহাজ। সেটা রানওয়ে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানবন্দরের পাশের একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। তাতে প্রাণ হারিয়েছেন বহু মানুষ।
এমন ঘটনায় শোকে বিধ্বস্ত গোটা দেশ।আরও পড়ুন:
তার মধ্যে এ দিন সোশ্যাল মিডিয়ায় এয়ার ইন্ডিয়ার বিমানের দুর্দশা নিয়ে একটি ভিডিয়ো শেয়ার করে বিমানে যাত্রী নিরাপত্তা এবং পরিকাঠামো নিয়ে উদ্বেগ প্রকাশ করে ওয়ার্নার লেখেন, ‘এই ছবি সত্যি হলে অত্যন্ত মর্মান্তিক। ক্ষতিগ্রস্ত সব পরিবারকে সমবেদনা জানাচ্ছি। আমি আর কখনই এয়ার ইন্ডিয়ার বিমানে সফর করব না। এই ছবি দেখার পর আর সম্ভব নয়।’