পুবের কলম, ওয়েবডেস্ক: বর্ধমান স্টেশনে ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক, আহত একাধিক। বুধবার দুপুর ১২.৮ টা নাগাদ প্রচণ্ড শব্দে ভেঙে পড়ে জলের ট্যাঙ্কটি। সেই সময় স্টেশনে একাধিক মানুষ ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন, সেই সময় ট্যাঙ্কটি ভেঙে পড়ে কারশেডের ওপরে, সেটি ভেঙে পড়ে নীচে। দুর্ঘটনায় আহত যাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসার জন্য আহত যাত্রীদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, কমপক্ষে ৮ থেকে ১০ জন গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনায় /২/৩ লাইনে ট্রেন চলাচলা বন্ধ আছে। ঘটনাস্থলে উদ্ধার কাজে পৌঁছছে আরপিএফ, জিআরপি। যাচ্ছেন রেলের আধিকারিকরা।আরও পড়ুন:
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, ১/৪ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন চলাচল করছে।
ঘটনায় ৬ জন আহত হয়েছে। কি কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে যাচ্ছেন।আরও পড়ুন:
ট্যাঙ্কটি রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। বর্ধমান স্টেশন একটি বহু ব্যস্ত স্টেশন হিসেবে পরিচিত। প্রতিদিন বহু মানুষ এই স্টেশন দিয়ে যাতায়াত করেন। দিনের ব্যস্ত সময়ে এই দুর্ঘটনায় মানুষের মধ্য আতঙ্ক ছড়িয়েছে।
আরও পড়ুন: