পারিজাত মোল্লা: বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলায় ফের কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অমৃতা সিনহার এজলাস। নরেন্দ্রপুর থানা এলাকার জগত্পতা নয়াবাদে জলা জমি বুজিয়ে বহুতল তৈরির অভিযোগে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। বুধবার ওই মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ, 'কলকাতা নিঃশ্বাস নিতে পারছে না, আর আপনারা জলা জমি বুজিয়ে বিল্ডিং করছেন?"এরপরই ওই এলাকায় এরকম আর কত নির্মাণ হচ্ছে, ওয়েট ল্যান্ড ম্যানেজমেন্টকে তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন বিচারপতি।
আরও পড়ুন:
একই সঙ্গে বেআইনিভাবে যে তিনতলা বিল্ডিং তৈরির অভিযোগ উঠেছে তা ভাঙার জন্য কী ব্যবস্থা নেওয়া যায় তাও ওয়েট ল্যান্ড ম্যানেজমেন্টকে আদালতে জানাতে বলা হয়েছে।
আদালত সূত্রে প্রকাশ , ২০১৫ সাল থেকে জগত্পত এলাকায় একটি জলা ডমি ভরাট করে বহুল তৈরির অভিযোগ ওঠে মিলেনিয়াম ইন্ডিয়া কনস্ট্রাকশনের বিরুদ্ধে।আরও পড়ুন:
এ বিষয়ে কলকাতা পুরসভা এবং ওয়েট ল্যান্ড ম্যানেজমেন্টে অভিযোগ জানিয়েও সুরাহা না হওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক আইনজীবী।ওই মামলার শুনানিতেই এদিন পুরসভার ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি অমৃতা সিনহা। তাঁর পর্যবেক্ষণ, 'জলা জমি ভরাট করে নির্মাণ তৈরি হচ্ছে আর যাদের দায়িত্ব সেটা বন্ধ করার, তাঁরা চোখ বুঝে আছেন!' রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ জানানো হবে বলে জানিয়েছেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।