পুবের কলম প্রতিবেদক: সামনের সপ্তাহেই কলকাতায় ভোট। সপ্তম দফায় ভোট হবে শহর কলকাতায়। এরই মধ্যে শাসক-বিরোধী নির্বাচনী প্রচারে বাড়ছে উত্তাপ। অন্যদিকে ভোটের আগে কলকাতায় উদ্ধার হল অস্ত্র। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের অভিযানে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র।
আরও পড়ুন:
জানা গিয়েছে, এসটিএফের অভিযানে উদ্ধার করা হয়েছে ৬ টি দেশি বন্দুক, ১০০ টি ৪ এমএম কার্তুজ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। বৃহস্পতিবার রাতে বিএন সরকার সরণি, বউবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তদন্তে জানা গিয়েছে, গ্রেফতার হওয়া আধুল মাজিদ লিলুয়ার বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়েই কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বউবাজার এলাকায় সাদা পোশাকে মোতায়েন ছিল।
সন্দেহজনকভাবে আধুল মাজিদকে এলাকায় ইতঃস্তত ঘুরতে দেখেই মাজিদকে গিয়ে প্রথম জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তার কাছ থেকে কোনও সদুত্তর না মেলায় চলে তল্লাশি। তারপর উদ্ধার হয় বিপুল অস্ত্র। মাজিদকে জিজ্ঞাসাবাদ করে কোথায় অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল, এই গ্যাঙের মাথা কে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।আরও পড়ুন:
অন্যদিকে বৃহস্পতিবার বনগাঁ ও আসানসোলে তল্লাশি চালিয়ে বেঙ্গল এসটিএফ-এর জালে ধরা পড়ে দুই অস্ত্র ব্যবসায়ী।
তাদের থেকে উদ্ধার হয়েছে দুটি সেমি-অটোমেটিক পিস্তলসহ মোট ছয়টি আগ্নেয়াস্ত্র ও সাতান্নটি তাজা কার্তুজ।আরও পড়ুন:
প্রসঙ্গত, মে মাসের মাঝামাঝি সময়েই কলকাতা থেকে হিসাব বহির্ভূত নগদ উদ্ধার করেছে পুলিশ। বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি। পুলিশের তরফে জানানো হয়েছে, লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর শহর কলকাতায় উদ্ধার হয়েছে ৩২টি অস্ত্র, ১৭টি গোলাবারুদ ও ভাঙড় থেকে ৮৬টি বোমা উদ্ধার হয়েছে। বর্তমানে ভাঙড় কলকাতা পুলিশের অধীনে রয়েছে।