২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গর্বের সঙ্গে হিজাব পরুন: অজি সেনেটর ফাতেমা পেম্যান

পুবের কলম,ওয়েবডেস্ক :  অস্ট্রেলিয়ার ইতিহাসের প্রথম হিজাবি সেনেটর হিসেবে নির্বাচিত হয়ে তাক লাগিয়েছিলেন ফাতেমা পেম্যান। এবার সংসদে দেওয়া প্রথম ভাষণেও নজর কাড়লেন তিনি। ভাষণে হিজাব নিয়ে সাহসী বার্তা দিলেন ২৭ বছরের ফাতেমা। গত মঙ্গলবার অস্ট্রেলিয়ার সেনেটে প্রথমবারের মতো ভাষণ দেন ফাতেমা। ওই ভাষণে মুসলিম তরুণীদের সম্পর্কে তিনি বলেন, যারা হিজাব পরিধানের সিদ্ধান্ত নিয়েছে, তারা গর্বের সঙ্গেই তা পরিধান করুক। একইসঙ্গে অনুভব করুক যে, এটি তার অধিকার।’

ভাষণের শুরুতেই ফাতেমা পার্লামেন্টে হিজাব পরে এসে সবার দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, এখানে হিজাব পরে আমার উপস্থিতি প্রমাণ করে বাস্তবেই অস্ট্রেলিয়ায় জাতিগত বৈচিত্র্য রয়েছে।’

আরও পড়ুন: জুম্মাবার, রমযানের দিন শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরার অনুমতি দেওয়া হোক, আদালতে করুণ আর্জি ছাত্রীর

ফাতেমা বলেন, যাঁরা আমাকে কী পরিধান করা উচিত, সে-বিষয়ে পরামর্শ দিতেন তাঁরা জেনে রাখুন যে, হিজাব আমার পছন্দ। আমি তরুণ, আমি প্রগতিশীল এবং আমি আধুনিক অস্ট্রেলিয়ার একজন প্রতিনিধি।’ ভাষণের একপর্যায়ে তিনি নিজের বাবার কথা স্মরণ করে কেঁদে ফেলেন।

বলেন, আজ যদি আমার বাবা এখানে থাকতেন,তাহলে দেখতে পারতেন তাঁর ছোট্ট মেয়েটি কোথায় পৌঁছেছে!’

এর আগে অস্ট্রেলিয়ার সেনেটর নির্বাচিত হওয়ার পর ফাতেমা অভিবাসী ও সংখ্যালঘুদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছিলেন।

উল্লেখ্য, ২০০৩ সালে ফাতিমা পেম্যান আট বছর বয়সে তাঁর পরিবারের সঙ্গে আফগানিস্তান থেকে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। পরে তিনি লেবার পার্টিতে যোগ দিয়ে রাজনীতি শুরু করেন।

সর্বধিক পাঠিত

ইউনূস সরকারের বিরুদ্ধে রাষ্ট্রপতির বিস্ফোরক অভিযোগ: ‘আমায় বারবার অপমান করা হয়েছে’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গর্বের সঙ্গে হিজাব পরুন: অজি সেনেটর ফাতেমা পেম্যান

আপডেট : ৩০ জুলাই ২০২২, শনিবার