পুবের কলম ওয়েবডেস্কঃ নাম তার ভীম, বর্তমান বাজারদর  ২৪ কোটি  টাকা, রোজ খায়  এক কেজি  ঘি, এক কেজি   কাজু-পেস্তা এবং  ২৫ লিটার  দুধ। ভীম আসলে  জাতিতে  মোষ। খুব  সম্প্রতি  যোধপুর   পশু মেলায় এমনই  দাম   উঠেছে  তার।

১৫০০ কেজি ওজনের  ভীম অরবিন্দ জঙ্গিরের সঙ্গে হাজির হয়েছিল গোটা মেলার আকর্ষণ ছিল সে। তবুও  সন্তান  স্নেহে  প্রতিপালন করা  ভীমকে বিক্রি  করেননি অরবিন্দ।

তাঁর কথায়, “ভীমকে বিক্রি করার জন্য আনিনি। মুরা প্রজাতির মোষকে যাতে সংরক্ষণ করা হয় সেই সচেতনতা প্রচারেই মেলায় প্রদর্শনীর জন্য এনেছিলাম ভীমকে।”

আপাতত  ভীমের বীর্য সংরক্ষণ করে  লুপ্তপ্রায় এই মুরা প্রজাতির মহিষের  সংখ্যা  বাড়ানোর  কাজ করে  চলেছেন তিনি।

২০১৮ এবং ১৯ সালে পুষ্কর পশুমেলায় বহু পুরস্কার জিতেছে ভীম। শুধু পুষ্কর নয়, বালোত্রা, নাগপুর এবং দেরাদূনে গিয়েও পুরস্কার জিতেছে।  প্রতিমাসে  ভীমের খাওয়ার  খরচ লাগে  ২ লাখ  টাকা।