পুবের কলম,ওয়েব ডেস্ক : সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রাজস্থান বিধানসভা নির্বাচনে কংগ্রেস তাদের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল। পাইলট-গেহলট জুটি বেঁধে ভোট বৈতরণী পার হতে চায় কংগ্রেস৷ বিবাদ থাকলেও এরাই কংগ্রেসের তুরুপের তাস৷
আরও পড়ুন:
আগামী বছর লোকসভা নির্বাচন৷ তার আগে লিটমাস টেস্ট পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন৷ বিজেপির জন্য এই নির্বাচন যেমন গুরুত্বপূর্ণ তেমনই কংগ্রেস ও ইন্ডিয়া জোটের জন্যও বড় পরীক্ষা এই নির্বাচনগুলি৷ এই প্রেক্ষিতে রাজস্থান বিধানসভা নির্বাচনের জন্য প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। দুশো আসনের মধ্যে শনিবার মাত্র ৩৩ জনের নাম প্রকাশ করেছে দল। তবে লক্ষণীয় হল পয়লা তালিকাতেই রাজ্য কংগ্রেসের চার মহারথীর নাম রয়েছে। তাঁরা হলেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট, সচিন পাইলট, বিধানসভার স্পিকার সিপি যোশী এবং প্রদেশ কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং দোতাসারা। পাইলট, গেহলট দ্বন্দ্ব থাকলেও নির্বাচনে এককাট্টা হয়ে লড়তে চাইছে কংগ্রেস৷