পুবের কলম,ওয়েবডেস্ক:  হিন্দু-মুসলিম মেরুকরণে জর্জরিত যোগীর উত্তরপ্রদেশ। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের শাসনামলে সংশ্লিষ্ট রাজ্যে মুসলিম বিদ্বেষের খবর জলভাত হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ঘটে যাওয়া এক ঘটনা এই তথ্যকে আরও একবার উস্কে দিয়েছে। হিন্দু হয়ে মুসলিম যাত্রীকে নামাযের অনুমতি দেওয়ার অপরাধে চাকরি খোয়াতে হয়েছিল বাসের এক কন্ডাক্টরকে। ঘটনায় মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা হয়েছিল ওই যুবকের। দীর্ঘদিন কাজ না থাকায় অর্থাভাব ও মানসিক অবসাদে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন সেই কন্ডাক্টর।

জানা গেছে, ৩ জুন বরেলি-দিল্লি হাইওয়েতে বাসের দুই যাত্রীকে নামাজ পড়ার অনুমতি দিয়ে কিছুক্ষণের জন্য বাস থামিয়ে ছিল কন্ডাক্টর মোহিত যাদব ও চালক কেপি সিং। সংশ্লিষ্ট ঘটনায় উভয়কেই সাময়িকভাবে বরখাস্ত করেছিল যোগী প্রশাসন। হঠাৎ কাজ হারিয়ে দিশেহারা হয়ে পড়েন যুবক। একটা পর্যায়ে টাকাও  ফুরিয়ে গিয়েছিল। তারপরেই মোহিতের মৃতদেহ উদ্ধার হয়।

https://twitter.com/Benarasiyaa/status/1696457438705385635?

ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1696457438705385635%7Ctwgr%5Ed3693c7c900800ee33ce83f8e7996c41fe05066f%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.outlookindia.com%2Fnational%2Fup-bus-conductor-sacked-for-letting-muslim-passengers-dies-by-suicide-news-314484

উল্লেখ্য, রবিবার রাতে নিখোঁজ হন মোহিত যাদব। পরদিন সকালে বাড়ির কাছে রেললাইনের ধারে তাঁর দেহ পাওয়া যায়। প্রায় ৮ বছর ধরে ইউপিএসআরটিসি-তে চুক্তিভিত্তিক কর্মী ছিলেন মোহিত। ১৭ হাজার টাকা মাসিক বেতন পেতেন।

মোহিতের স্ত্রী জানিয়েছেন, মানুষের পাশে দাঁড়াতে গিয়ে প্রাণ খোয়াতে হল আমার স্বামীকে।  বাড়ির বড় সন্তান হিসেবে একমাত্র উপার্জনকারী ছিলেন তিনি।

 কাজ হারানোর পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন মোহিত। ঠিক মতো খেতে না পেয়ে খুব  দুর্বল ও জরাজীর্ণ হয়ে পড়েছিলেন। ফুরিয়ে গিয়েছিল জমানো টাকা। কি ভাবে সংসার চালাবে? নানাবিধ  দুশ্চিন্তার ভার বহন করতে না পেরে এদিন জীবন শেষ করার মতো চরম পদক্ষেপ গ্রহণ করেন তিনি।

https://twitter.com/zoo_bear/status/1696391683070738478?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1696391683070738478%7Ctwgr%5E1c828ca3ad9b68e14e57f21892fe93a9da9a1d5e%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fthewire.in%2Frights%2Fup-bus-conductor-who-lost-job-for-allowing-passengers-to-offer-namaz-found-dead-along-railway-tracks